রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে তারা রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করতে আগ্রহী।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, যুক্তরাষ্ট্র বহুজাতিক এই রোহিঙ্গা সমস্যাটি সমাধান করতে নেতৃত্ব দিতে চায় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ উদ্বাস্তু রোহিঙ্গাদের পুনর্বাসন করতে চায়।







