চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চ ছড়িয়ে ১ রানের জয়ে সমতায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারে জয়ের জন্য ৩০ রানের বিশাল ব্যবধানটাও খানিক সময়ের জন্য মামুলি বলে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের। ইংলিশ বোলার সাকিব মোহাম্মদের করা শেষ ওভারে দুই ও তিন নাম্বার বলে দুই বাউন্ডারি হাঁকানোর পরের তিন বলেই বিশাল ছক্কা হাঁকিয়েও শেষ পর্যন্ত ১ রানের আক্ষেপে পুড়েছেন আকিল হোসেন। প্রথম বলকে বাউন্ডারি ছাড়া করতে না পারা ম্যাচ শেষে হারের কারণ হয়ে দাঁড়িয়েছে উইন্ডিজের।

দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের দেওয়া ১৭২ রানের টার্গেটে শেষ পর্যন্ত লড়াই করে ১৭০ তুলে ১ রানে হেরেছে সফরকারীরা। নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক ইংল্যান্ড।

ব্রিজটাউনে টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। দুই ইংলিশ ওপেনার ভালো শুরু এনে দিলে বড় লক্ষ্যের দিকে ছুটে ইয়ন মরগানের দল। জেসন রয় দলীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটারাও সংগ্রহ বড় করতে স্ট্রাইক রেট বাড়িয়ে ব্যাট করলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে ইংলিশরা।

দুই উইন্ডিজ বোলার জেসন হোল্ডার ও ফাবিন অ্যালিন ফিরিয়েছেন ইংলিশদের চার ব্যাটারকে।

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল উইন্ডিজরা। মাঝে নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো কিছুটা হাল ধরে ম্যাচ জিইয়ে রাখেন। রোমারিও শেফার্ড এসে রানের গতি বাড়ান। এরপরও শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। দলটার নাম উইন্ডিজ বলেই হয়তো আশা ছিল নাটকীয় কিছু করার। হয়েছেও তাই। কিন্তু নাটকের শেষটায় এবার হারের স্বাদ নিতে হয়েছে উইন্ডিজকেই। শেষ ওভারের প্রথম বলকে বাউন্ডারি ছাড়া করতে না পারায় ম্যাচ শেষে উইন্ডিজদের আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মইন আলীর ৩ উইকেটের সঙ্গে ২ উইকেট তুলেছেন আরেক স্পিনার আদিল রশিদ।

ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ ২৭ জানুয়ারি।

 

 

ট্যাগ: আকিলপোলার্ডমরগান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুরে করোনা শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে

পরবর্তী

শিক্ষার্থীদের অনশন ভাঙাতে সরকারের সহযোগিতা চায় শাবিপ্রবি শিক্ষক সমিতি

পরবর্তী
শাবিপ্রবি শিক্ষক সমিতির সদস্যরা শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য সরকারের সহযোগিতা চাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের অনশন ভাঙাতে সরকারের সহযোগিতা চায় শাবিপ্রবি শিক্ষক সমিতি

শীতের খাবার ও পানীয়ের সঙ্গে পরিবারের খাবার টেবিলের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে শরীরকে ভেতর থেকে গরম রাখবে যেসব খাবার

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT