চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চের শেষে লিভারপুলকে রুখে দিয়েছে চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

স্ট্যামফোর্ড ব্রিজে জোড়া গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে টেবিলের দুইয়ে থাকা চেলসি।

২০ ম্যাচে চেলসির পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্টের লিভারপুল তিনে থাকল। শীর্ষে ম্যানচেস্টার সিটি ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে, আপাতত সবার ধরাছোঁয়ার বাইরে পেপ গার্দিওলার দল।

রোববার রাতে ডাগআউটে ছিলেন না করোনাভাইরাস আক্রান্ত লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। চেলসিতে ভালো নেই জানিয়ে ইন্টার মিলানে ফিরতে চাওয়া রোমেলু লুকাকুকে মাঠেই নামাননি কোচ থমাস টুখেল। মাঠে দুই জায়ান্ট সেরাটা উজাড় করে খেলেছে।

চার গোলের আক্রমণাত্মক ও উপভোগ্য ম্যাচে দুই গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডি এবং কাইওমিন কেলেহেরের পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে। প্রত্যেকে চারটি করে দুর্দান্ত সেভ করেছেন।

খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই লাল কার্ড পেতে পারতেন সাদিও মানে। কিকঅফের পর লিভারপুল বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে। এ সময় উড়ন্ত বলে লাফিয়ে হেড নেয়ার সময় স্প্যানিশ সিজার আজপিলিকুয়েতার মুখে কনুই মেরে বসেন মানে। রেফারি হলুদ কার্ডেই ছেড়ে দেন অলরেড তারকাকে।

টিভি রিপ্লেতে পরিষ্কার হয়েছে ২৬ সেকেন্ডের মাথায় আজপিলিকুয়েতা বেশ বাজেভাবেই ফাউলের শিকার হয়েছিলেন মানে কনুইয়ে। রেফারি ভিএআরে বিষয়টি দেখার প্রয়োজনই মনে করেননি।

Reneta

ম্যাচের নবম মিনিটে স্বাগতিকদের ভুলে গোল পেয়ে যায় অলরেডরা। ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো সাদিও মানের পায়ে তুলে দেন বল। সুযোগ কাজে লাগিয়ে সেনেগালিজ ফরোয়ার্ড চেলসি গোলরক্ষক মেন্ডিকে ফাঁকি দিয়ে বাঁ-পায়ের বুলেট শটে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের ২৬ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ক্রসে বল পেয়ে মোহাম্মেদ সালাহ দূরহ কোণ থেকে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন।

দুই গোলে পিছিয়ে ব্লুজরা বিরতির আগে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে। ৪২ মিনিটে মাতেও কোভাসিচ দর্শনীয় ভলিতে বল জালে জড়িয়ে দেন। অফসাইড হয়েছিল কিনা সেটি ভিএআরে পরীক্ষার পর রেফারি গোলের সংকেতই দেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে এনগোলো কন্তের বাড়ানো বলে ক্রিস্টিয়ান পুলিসিচ জাল খুঁজে নেন। হ্যান্ডবল হয়েছিল কিনা ভিএআরে দেখে নেন রেফারি। শেষে গোলের বাঁশি বাজালে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে টুখেলের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও জমজমাট লড়াই উপহার দেয় দুদল। গোলপোস্টে দাঁড়িয়ে থাকা দুই প্রহরী মেন্ডি এবং কেলেহেরকে পরাস্ত করা সম্ভব হয়নি আর।

ম্যাচের ৫৭ মিনিটে সালাহর দূরপাল্লার শট চমৎকারভাবে ঠেকিয়ে দেন মেন্ডি। পাঁচ মিনিট পর মার্কো আলোনসোর ক্রসে বল পেয়ে পুলিসিচের শট প্রতিহত করেন কেলেহের। ৮২ মিনিটে ম্যাসন মাউন্টের দূরপাল্লার শট কেহেলের ঠেকিয়ে দিলে পয়েন্ট ভাগাভাগিই শেষ পরিণতি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT