চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৬
স্পোর্টস
A A

জমে উঠেছে লর্ডস টেস্ট; জিততে মরিয়া ইংল্যান্ডের চতুর্থ দিনের শেষ বেলায় ইনিংস ঘোষণাও খুব একটা কাজে আসেনি। দিমুথ করুনাত্নে ও কৌশল সিলভার দৃঢ়তায় চতুর্থ দিন শেষ করেছে শ্রীলংকা।

জয়ের জন্য পঞ্চম ও শেষ দিন লঙ্কানদের প্রয়োজন ৩৩০ রান। অন্যদিকে, সিরিজ নিশ্চিত করতে ইংলিশদের চাই ১০ উইকেট।

চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৩২ রান। পঞ্চম ও শেষ দিনে অপরাজিত থেকে মাঠে নামবেন করুনারত্নে(১৯) ও সিলভা (১২)।

অ্যালেস্টার কুক যখন ইনিংস ঘোষণা করেন, তখন শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ৩৬২ রান আর ১২০ ওভারে ইংলিশদের তুলে নিতে হবে ১০ উইকেট। বেলা শেষের ১২ ওভারের উইকেট তুলে নেওয়ার জন্য কম চেষ্টাও করেননি কুক।

আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোর পাশাপাশি জেমস অ্যান্ডারসনের জায়গায় প্রথম ওভার করতে এনেছেন স্টুয়ার্ট ব্রডকে। তবে সে কৌশলও খুব একটা কাজে দেয়নি।

৪ উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুটা ভালো হয়নি তাদের। দ্রুত ফিরে যান নাইটওয়াচম্যান স্টিভেন ফিন। তার বিদায়ে ক্রিজে আসেন কুক, যিনি চোটের জন্য লম্বা সময় ফিল্ডিং করেননি।

Reneta

উদ্বোধনী জুটির সঙ্গী অ্যালেক্স হেলসকে নিয়ে প্রতিরোধ গড়েন ইংল্যান্ডের অধিনায়ক। ষষ্ঠ উইকেটে এই দুই জনে উপহার দেন ৮২ রানের জুটি। এই জুটিই ইংল্যান্ডের সম্ভাবনা বাঁচিয়ে রাখে।

ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দলকে পথ দেখানো হেলস ফেরেন হতাশা নিয়ে। ৬ রানের জন্য প্রথম টেস্ট শতক পাওয়া হয়নি তার। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ হয় তার ১৭৯ বল স্থায়ী ৯৪ রানের ইনিংস। ক্যারিয়ারে প্রথমবারের মতো মিডল অর্ডারে ব্যাট করা কুক অপরাজিত থাকেন ৪৯ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লর্ডস টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT