ক্রিকেট

রোববার মিরপুরে বিসিএলের ফাইনাল

মিরপুরে বিসিএলের ফাইনাল খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বিসিএলের ফাইনাল খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, বাংলাদেশি ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরের ফাইনাল শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে রোববার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট আসরটির শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচটি দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।

প্রথমপর্বের শেষ ম্যাচের (দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল) ফল ড্র হওয়ায় ফাইনাল নিশ্চিত হয় দল দুটির। ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে তারা।

ফাইনালের আগে লিগপর্বের তিন রাউন্ড শেষে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বিসিবি দক্ষিণাঞ্চলের তৌহিদ হৃদয়। চার ইনিংসের দুটিতে সেঞ্চুরি, এক ফিফটিতে ৩৯৬ রান করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। এবারের আসরে একমাত্র ডাবল সেঞ্চুরিটি এসেছে তার ব্যাটেই। খেলেন ২১৭ রানের ইনিংস।

হৃদয়ের পেছনেই আছেন ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার সৌম্য সরকার। ৫ ইনিংসে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে করেছেন ৩৭২ রান। বাঁহাতি তারকার সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের।

বোলারদের মধ্যে মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, উত্তরাঞ্চলের সানজামুল ইসলাম ও দক্ষিণাঞ্চলের নাসুম আহমেদ ১৬টি করে উইকেট নিয়ে শীর্ষে আছেন।

বিষয়:দক্ষিণাঞ্চল বিসিএল-২০২১ মধ্যাঞ্চল সৌম্য হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…