চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবট ট্যাক্সি সেবা চালু করবে জেনারেল মোটরস

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:২০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ট্যাক্সি সেবা

বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবার ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা করছে। তবে এসব ট্যাক্সিতে থাকবে না কোনো চালক। এজন্য ব্যবহার করা হবে চালকবিহীন গাড়ি।

সম্প্রতি বিনিয়োগকারীদের সাথে আলোচনায় এ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সেখানে বলা হয়েছে, ২০১৯ সালের মধ্যেই স্বয়ংক্রিয় ট্যাক্সি সেবা চালুর কথা ভাবছে জেনারেল মোটরস।

বর্তমানে জেনারেল মোটরসের রয়েছে ‘শেভরোলেট বোল্ট’ সিরিজের নিজস্ব স্বয়ংক্রিয় গাড়ি। ট্যাক্সি সেবার জন্য এ গাড়িগুলোই ব্যবহার করা হবে।

তবে জেনারেল মোটরসের জন্য সামনে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। কেননা একই পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। প্রতিষ্ঠানটি কাজ করছে ওয়েমো নামক একটি স্বয়ংক্রিয় মিনিভ্যান নিয়ে। অ্যারিজোনায় এ গাড়ির সমন্বয়ে একটি ফ্লিট তৈরির কাজ জোরেশোরেই চালিয়ে যাচ্ছে অ্যালফাবেট।

প্রযুক্তি সক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে আছে অ্যালফাবেট। তবে পিছিয়ে থাকতে চাইছে না জেনারেলও। প্রতিষ্ঠানটির সেলফ ড্রাইভিং ইউনিট ক্রুজ সম্প্রতি জানিয়েছে, স্ট্রোব নামের একটি প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। স্ট্রোব মূলত এ ধরনের গাড়ির জন্য সেন্সর তৈরি করে থাকে। এ সেন্সরটি গাড়ির চারপাশে থাকা বিভিন্ন বস্তু আরও নিখুঁতভাবে দেখার ক্ষেত্রে স্বয়ংক্রিয় গাড়িকে সহায়তা করে।

জেনারেল এবং ওয়েমোর পাশাপাশি এ পরিকল্পনা রয়েছে ট্যাক্সি সেবাদাতা কোম্পানি উবারেরও। বর্তমানে পিটসবার্গ ও ফিনিক্সে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় গাড়িতে ট্যাক্সি সেবা দিচ্ছে উবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারচালকবিহীন গাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মার্কিন নাগরিক ফাহাদ মোহাম্মদ নুর (সংগৃহীত)।

মার্কিন নাগরিক নুরকে ধরিয়ে দিতে এফবিআইয়ের দেড় লাখ ডলার পুরস্কার ঘোষণা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT