চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ লক্ষ্য পূরণে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং সৌদি আরব–বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, শিল্প খাতের উন্নয়ন ছাড়া দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয়। এ কারণে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সেগুলোর সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বৈঠকে বিটিএমএ নেতারা বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেছেন। এর মধ্যে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পের বিকাশ, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে।

ব্যবসা পরিচালনা সহজ করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এখনও যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী জানান, সরকারের অর্থায়ন কাঠামোয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে নতুন অর্থায়নের উৎস অনুসন্ধান করা হচ্ছে এবং সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে সরকার আত্মবিশ্বাসী। এনবিআরের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন এবং রাজস্ব আদায়ে ইতিবাচক ফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগ: অর্থমন্ত্রীঅর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীএনবিআররাজস্ব লক্ষ্যমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

পরবর্তী

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

পরবর্তী

সরকার বদলেছে, জিতের দাপটে পিছিয়ে গেলেন দেব?

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT