চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো কি আসলেই সেরা ছিলেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো

২০১৬-১৭ মৌসুমে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ফিফা বেস্ট অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফার সেরা গৌরবের অংশীদার হলেও রোনালদো কি আসলেই ওই সময়টাতে সেরা খেলোয়াড় ছিলেন? পরিসংখ্যান কি বলছে?

গত মৌসুমে রিয়ালকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন। কিন্তু পরিসংখ্যান কি রোনালদোর বিশ্বসেরা হওয়ার বিষয়টি পুরোপুরি সমর্থন করে?

দেখে নেয়া যাক, রোনালদোর সঙ্গে মেসি ও তার সাবেক সতীর্থ নেইমারের (যিনি ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে গেছেন) পরিসংখ্যানের চালচিত্র।

তিনজনের মধ্যে সর্বোচ্চ গোল করেছেন মেসি। গত মৌসুমে ক্ষুদে জাদুকরের গোলসংখ্যা ছিল ৫২। সেখানে রোনালদোর গোলসংখ্যা ৪২। আর নেইমার করেছিলেন ২০ গোল।

মিনিট প্রতি গোল করার গড়েও এগিয়ে মেসি। প্রতি ৮২.৪৪ মিনিটে একটি করে গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে রোনালদোর গড় ১৪৭ মিনিট।

তিনজনের মধ্যে গোলের অ্যাসিস্টে অবশ্য এগিয়ে নেইমার। ২১টি গোলে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান। আর দ্বিতীয় স্থানে থাকা মেসির অ্যাসিস্ট ছিল ১৬টি গোলে। আর ট্রফি জেতা রোনালদোর অ্যাসিস্টের সংখ্যা ১১টি।

Reneta

অ্যাসিস্টে গড় মিনিট হিসেবেও রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। ৩৭৫ মিনিট পর পর একটি করে গোল অ্যাসিস্ট করেছেন সিআর সেভেন। যেখানে এমএল টেন সময় নিয়েছেন ২৬৮.২৫ মিনিট। তবে এ দুজনের চেয়েও কম সময় নিয়েছেন নেইমার। পিএসজি তারকার সময় ১৮৯.১০ মিনিট।

কোনও ক্যাটাগরিতেই পিছিয়ে নেই মেসি। ৭০টি গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে মেসির। যেখানে রোনালদো সম্পৃক্ততার সংখ্যা ৫৩টি গোলে। আর নেইমারের ৪১টি গোল।

এরপরও ফিফা রোনালদোকে সেরার পুরস্কার দিতে পারে? ট্রফি জেতানোর ক্যাম্পেইনে রোনালদো এগিয়ে থাকলেও বাকি পরিসংখ্যান বর্ষসেরা হিসেবে মেসিকেই এগিয়ে রাখছে। সেই ট্রফি জেতাটাই ভোট টেনেছে রোনালদোর দিকে।

তবুও এমন একটা দুর্দান্ত বছরের পর আর্জেন্টাইন ক্ষুদে তারকা পাওয়া ‘ব্যথা’টা হয়ত ভুলে যেতেই পারবেন। তার কাছেও তো আছে পাঁচটি বর্ষসেরার ট্রফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT