চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো এখন জুভেন্টাসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ছুটি কাটাতে গ্রিসে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানেই তার সঙ্গে দেখা করতে যান জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগ্নেলি। সৌজন্যের আড়ালে সেই সাক্ষাৎ সিআর সেভেনকে স্পেন থেকে ইতালিতে আনার রণকৌশল ছিল, সেটা বুঝতে বাকি ছিল না সংবাদ মাধ্যমের। আসতে থাকে কথা এগোনোর খবর। শেষপর্যন্ত ওই বৈঠকেই ঠিক হয় রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় মৌসুমের সম্পর্ক চুকিয়ে রোনালদোর জুভেন্টাসে যোগ দেয়ার বিষয়টি।

কথা আটকে ছিল ১০০ মিলিয়ন ইউরোয়, তবে শেষঅবধি ৫ মিলিয়ন বাড়িয়ে অর্থাৎ, ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি পাকাপাকি করেছে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন ধরা হয়েছে সিআর সেভেনের। সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তো থাকছেই।

ইতালিয়ান সংবাদ মাধ্যম গ্যাজেত্তে জানাচ্ছে, দ্রুতই রোনালদোর যোগদানের খবর আনুষ্ঠানিকভাবে ফুটবলবিশ্বকে জানিয়ে দেবে জুভেন্টাস।

Banglabid

জুভেন্টাস দেরি করলেও ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া রোনালদোর প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশে দেরি করেনি রিয়াল মাদ্রিদ। ক্লাবটির দেয়া বিবৃতিতেই প্রমাণ হয়ে গেছে সিআর সেভেনের ক্লাব ছাড়ার বিষয়টি, ‘আজকে রিয়াল মাদ্রিদ তাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় এমন একজন খেলোয়াড়ের জন্য, যিনি রিয়ালের হয়ে খেলে নিজেকে বিশ্বসেরা প্রমাণিত করেছেন।’

‘শুধুমাত্র শিরোপা জয়ই নয়, শিরোপা জয়ের পথে এই নয় বছরে যা করেছেন; ক্রিস্টিয়ানো রোনালদো তার নিবেদন, কাজ, কর্তব্যনিষ্ঠা, প্রতিভা আর উন্নতির জন্য সবার উদাহরণ হয়ে থাকবেন।’

২০০৯ সালে তখনকার ফুটবল বিশ্বের দলবদলের রেকর্ড গড়ে ৯৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লেখান রোনালদো। বার্নাব্যুতে এসে ৯ নম্বর জার্সি দিয়ে শুরু করলেও রাউল গঞ্জালেসের বিদায়ের পর প্রিয় ৭ নাম্বার জার্সিই হয়ে যায় রোনালদোর ট্রেডমার্ক।

Reneta

রিয়ালের হয়ে ৯ বছরে দুটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৫টি শিরোপা জিতেছেন রোনালদো। রিয়ালের আসার আগে নামের পাশে একটি ব্যালন ডি’অর নিয়ে এসেছিলেন। লস ব্লাঙ্কোসদের হয়ে খেলে সংখ্যাটা পাঁচে নিয়ে গেছেন। বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথকে পুঁজি করেই জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছিল লা লিগা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পরে ভয়ংকর অন্ধকার থেকে আলোতে থাই ফুটবল দল

পরবর্তী

ফাহিমার হ্যাটট্রিকে উড়ন্ত জয়, বাছাইয়ের সেমিতে মেয়েরা

পরবর্তী

ফাহিমার হ্যাটট্রিকে উড়ন্ত জয়, বাছাইয়ের সেমিতে মেয়েরা

জয়া আহসান

জয়ার বয়স!

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT