চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোয় রক্ষা জুভেন্টাসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও জোড়া গোল হজম জুভেন্টাসের। তার উপর রদ্রিগো বেন্তাঙ্কুর লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জনে খেলতে হয় জুভদের। চলতি মৌসুমে সিরি আ’তে যখন ইতালিয়ান জায়ান্টরা প্রথম হারের আতঙ্কে ভুগতে শুরু করেছে, তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ ক্রিস্টিয়ানো রোনালদো।

দ্বিতীয়ার্ধে পরিবর্তিত হিসাবে মাঠে নেমে ম্যাচের শেষবেলায় গোল করেন সিআর সেভেন। সেই গোলেই হার এড়িয়ে কোনোক্রমে মুখরক্ষা হয় জুভেন্টাসের। সেইসঙ্গে এই মৌসুমে লিগে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখে তুরিনের ‘ওল্ড লেডি’রা।

সিরি আ’র অ্যাওয়ে ম্যাচে আটলান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করে জুভেন্টাস। জয় না এলেও ১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে যথারীতি লিগ টেবিলের শীর্ষস্থানে তারা। রোনালদো ছাড়া জুভেন্টাসের অপর গোলটি প্রতিপক্ষের কাছ থেকে কার্যত বড়দিনের উপহার হিসাবে পাওয়া। ম্যাচের একেবারে শুরুতেই আল্টা ডিফেন্ডার বেরাত জিমসিটি নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

ম্যাচের ২ মিনিটের মাথায় বেরাত নিজেদের জালে বল জড়িয়ে বসলে জুভেন্টাস শুরুতেই লিড পায়। ১৮ মিনিটে বেন্তাঙ্কুর প্রথমবার হলুদ কার্ড দেখেন। ২৪ মিনিটে জাপাটার গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় আটলান্টা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যাচের ৫৩ মিনিটে বেন্তাঙ্কুর দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় তাকে লাল মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন রেফারি। ৫৬ মিনিটে গোমেজের পাস থেকে গোল করে জাপাটাই আটলান্টাকে ২-১ গোলে এগিয়ে দেন। ৬৫ মিনিটে স্যামি খেদিরার বদলে মাঠে নামেন রোনালদো। ৭৮ মিনিটে কিয়েল্লিনির ক্রস থেকে হেডে গোল করে জুভকে ২-২ সমতায় ফেরান তিনি।

ম্যাচের বাকি সময়ে দু’দল মরিয়া প্রচেষ্টা করেও আর গোল করতে পারেনি। লিগে চলতি মৌসুমে এই নিয়ে ১৮টি’র মধ্যে দু’টি ম্যাচ ড্র করল অ্যাল্লেগ্রির দল। বাকি ১৬টি ম্যাচে জয় তুলে নিয়েছে জুভরা।

Reneta

রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে ইন্টার মিলান, এএস রোমা ও লাসিও। নাপোলিকে ১-০ গোলে হায় ইন্টার। সাসুওলোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রোমা। আর বোলোগনার বিপক্ষে লাসিওর জয় ২-০ গোলের। এছাড়া ফ্লোরেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে পার্মা, জিওনার বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে ক্যাগলিরি। শিয়েভোর বিপক্ষে ২-০ গোলে জয় পায় সাম্পদোরিয়া, এম্পোলিকে ৩-০গোলে হারায় তোরিনো। ফ্রসিনোন ক্যালসিওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে এসি মিলান। স্পালের সঙ্গে একই ফলাফল করেছে উদিনেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এগোচ্ছে বড়রা, পিছলে পড়ছে ম্যানসিটি

পরবর্তী

ফিরে দেখা ২০১৮: বলিউডে বিয়ের ধুম

পরবর্তী

ফিরে দেখা ২০১৮: বলিউডে বিয়ের ধুম

'ড. কামাল হোসেন ভাড়াটিয়া নেতা'

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT