ফুটবল

রোনালদোর হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানইউ

রোনালদো উল্লাসে ম্যানইউ জেতার জন্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গোলের পর উল্লাস করছেন, ফুটবল ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রোনালদোর হ্যাটট্রিকে নরউইচ সিটিকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়েছে রালফ র‌্যাঙ্গনিকের শিষ্যরা। রেড ডেভিলদের হয়ে তিনটি গোলই করেছেন রোনালদো।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখে রোনালদো-এলাঙ্গারা। সপ্তম মিনিটে এলাঙ্গার পাস থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন রোনালদো।

৩২তম মিনিটে টেলেসের কর্ণার থেকে দ্বিতীয় গোল করেন রোনালদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে টিম পুক্কির পাসে ব্যবধান কমান ডাওয়েল। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় সমতা ফেরে নরউইচ সিটি। এবার ডাওয়েলের বাড়ানো বলে গোল করেন পুক্কি। ৭৮তম মিনিটে আবারও ম্যানইউকে এগিয়ে দেন রোনালদো। এবার ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে জালে বল জড়ান পর্তুগিজ মহাতারকা। ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে রালফ র‌্যাঙ্গনিকের শিষ্যরা।

ম্যানইউয়ের জয়ের রাতে হেরেছে আর্সেনাল। ঘরের মাঠে সাকা-গ্যাব্রিয়েলদের ১-০ গোলে হারিয়েছে সাউদাম্পটন। এই হারে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে নেমে এসছে মিকেল আর্টেটার শিষ্যরা।

বিষয়:আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগনরউইচ সিটিম্যানচেস্টার ইউনাইটেডরোনালদো
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…