মৌসুমে রোনালদোর ৪২তম গোলে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের তিন মিনিট বাকী থাকতে করা সিআর সেভেনের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে জিদানের দল।
এদিন রিয়ালের মাঠে ১৩তম মিনিটে এগিয়ে যায় বিলবাও। ইনিগো কর্দোবার ডিফেন্স চেরা পাস খুঁজে পায় ইনাকি উইলিয়ামসকে। এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসের উপর দিয়ে বল জালে পাঠান তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা।
বিলবাও যখন জয়ের সুভাস পাচ্ছে, ঠিক তখনই জ্বলে ওঠেন রোনালদো। ৮৭তম মিনিটে লুকা মদ্রিচের শটে দারুণ দক্ষতায় দিক পাল্টে বল জালে পাঠান তিনি।
এই জয়ে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে রিয়াল। দিনের অন্য ম্যাচে গেটাফের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভালেন্সিয়া ৬৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।







