চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর দলে না থাকার কারণ জানালেন রাংনিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে মাঠে ছিলেননা সময়ের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন মোড়কে পুরনো দলে ফিরে সময়টাও ভালো কাটছেনা পর্তুগিজ সুপার স্টারের। ভক্ত মনে তাই উৎকণ্ঠা ছিল। দলপতি রালফ রাংনিকের আস্থা হারিয়ে ফেলেননি তো সিআরসেভেন? অবশেষে দলে না থাকার কারণ খোলাসা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রাংনিক।

‘গতকাল অনুশীলন সেশনের সময় অমি রোনালদোর সাথে কথা বলেছি। সে বেশ কদিন যাবত পেশির চোটে ভুগছে। সমস্যাটা খুব বড় না হলেও মাঠে ব্যথা অনুভব করছে। সে আমাকে জানিয়েছে সমস্যাটা তাকে গত বেশ কদিন ধরেই ভোগাচ্ছে।’

‘চোট গুরুতর নয়। তবে রোনালদোর ব্যাপারে আমরা সচেতন। চোট বড় হোক তা আমরা চাইনা। আমরা তার ব্যাপারে কোন ঝুঁকি নিতে চাইনা। যে কারণে আমরা তাকে বিশ্রামে রেখেছি।’

‘আমি মনে করিনা এটা অনেক বড় কিছু। সে নিজেই আমার সাথে তার চোটের ব্যাপারে কথা বলেছে। কাপ ফুটবলে যেখানে আপনাকে ১২০ মিনিট লড়াই করতে হয়। তখন আপনি নিশ্চয় দলের সেরা ফুটবলারকে ঝুঁকি নিয়ে মাঠে নামাবেন না।

রেড ডেভিলদের হয়ে বেশ কিছু ম্যাচে গোল পেয়েছে রোনালদো। তবে দল হিসেবে সাফল্য দেখাতে পারেনি তার দল। পাঁচ বারের ব্যালন ডি’য়র জয়ী ফুটবলারের প্রতি সমর্থকদের আশার কমতি নেই। সে আশার ছিটেফোঁটাও পূরণ করতে পারছেনা রোনালদো। প্রিমিয়ার লিগে তার দলের অবস্থান পয়েন্ট টেবিলের ৭ নাম্বারে। যা অদূর ভবিষ্যতে ৩৬ বর্ষী ফুটবলারের ক্লাব ছাড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

আগামী ১৫ জানুয়ারি রেড ডেভিলরা মাঠে নামবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্টন ভিলাম্যানচেস্টার ইউনাইটেডরাংনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষদিনে গড়াল সিলেট টেস্ট: বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইতিবাচক সংবাদ’ বর্জনের ঘোষণা

মে ১৯, ২০২৬

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT