স্পোর্টস

রোনালদোর অবিস্মরণীয় রেকর্ড

রোনালদোর অবিস্মরণীয় রেকর্ড

সেল্টা ভিগোকে হারিয়ে ২০১২’র পর স্প্যানিশ লা লিগা জেতার দরজায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের এই সাফল্যের পাশাপাশি গোল করার নিত্যনতুন রেকর্ড গড়ছেন দলটির গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ম্যাচেই জোড়া গোল করে ‘সিআর সেভেন’ ইউরোপের সেরা পাঁচ লিগে সর্বকালের সেরা গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন।

সেল্টা ভিগোর বিপক্ষে প্রথম গোলটি ছিল ইউরোপীয় লিগ ফুটবলে রোনালদোর ৩৬৭ নম্বর গোল। ১৯৭১ সালে ইংলিশ স্ট্রাইকার জিমি গ্রিভসের গড়া ৩৬৬ গোলের রেকর্ড ভাঙেন তিনি। ম্যাচে আরো একটি গোল করে রোনালদো তার গোলসংখ্যা ৩৬৮-তে নিয়ে যান।

রোনালদো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৮৪ ও রিয়ালের জার্সিতে বাকি গোলগুলো করেছেন। সর্বাধিক লিগ গোলদাতাদের তালিকায় রোনালদোর প্রতিদ্বন্দ্বী মেসি খুব একটা পিছিয়ে নেই। অবশ্য এবারের স্প্যানিশ লিগে মেসি ৩৫ গোল করে সবার আগে, আর ২৪ গোল করে তৃতীয় স্থানে রোনালদো।

বিষয়:ক্রিশ্চিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…