রাশিয়া বিশ্বকাপ-২০১৮’র ম্যাচগুলো হবে ১২টি স্টেডিয়ামে। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে স্টেডিয়ামগুলোর পরিচিতি। আজ থাকছে ফিস্ট স্টেডিয়াম, সোচির কথা-
কৃষ্ণ সাগর পাড়ে অবস্থিত সোচি ইউরোপের বৃহৎত্তম শহর। যে শহরে খেলা দেখতে হলে দর্শকদের যেতে হবে মস্কো থেকে ১০৪০ মাইল দূরে। ককাস পর্বতমালার প্রান্ত ঘেঁষে গড়ে তোলা হয়েছে শহরের ফিস্ট স্টেডিয়ামকে। ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল ও সার্জিও রামোসদের স্পেনের ম্যাচ হবে এখানে। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি-সুইডেনের ম্যাচও আছে।
স্টেডিয়াম পরিচিতি: লুঝনিকি, স্পার্টাক, নভগোরোদ, সারানস্ক, কাজান, সামারা, একাটেরিনবার্গ, পিটার্সবার্গ, কালিনিনগ্রাদ,
ভলগোগ্রাদ, রোস্তভ
বিশ্বকাপের আগে আরেকটি ক্রীড়াযজ্ঞ হয়েছে গেছে ফিস্ট স্টেডিয়ামে। ২০১৪ সালে শীতকালীন অলিম্পিকের আসর বসে এখানে। রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে শীতলতম ভেন্যুও হতে চলেছে এটি।
ফিফার ওয়েবসাইটে দেয়া তথ্যমতে মাউন্ট ফিস্ট থেকে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে। স্থানীয় ভাষা অ্যাদিগেয়ানে ফিস্ট অর্থ ‘সাদা মাথা’!

বিশ্বকাপের ভেন্যু হওয়ার আগে স্টেডিয়ামটিতে একটি ছাদ থাকলেও ফিফার নির্দেশনা অনুযায়ী পরে সরিয়ে নেয়া হয়েছে। সেটি নিয়ে হয়েছে ব্যাপক নাটক। রাশিয়ান সরকারের খরচ হয়েছে বস্তা বস্তা টাকাও।
এক নজরে-
ফিস্ট স্টেডিয়াম, সোচি
ধারণ ক্ষমতা: ৪৭ হাজার
উদ্বোধন: ২০১৩ সালে
বিশ্বকাপে ম্যাচ হবে: ৬টি
উল্লেখযোগ্য ম্যাচ: পর্তুগাল-স্পেন, জার্মানি-সুইডেন







