চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছাড়া প্রথম পরীক্ষায় ফেল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর প্রথম পরীক্ষায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেই পরীক্ষায় ফেল করেছে নতুন কোচ হুলেন লোপেত্তেগির দল। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।

যুক্তরাষ্ট্র সফরে নিজের ফর্মটা ভালোই ধরে রেখেছেন ম্যানইউর ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ট্যুরে নিজের দ্বিতীয় গোল পেয়েছেন চিলিয়ান তারকা। বার্সেলোনার সাবেক তারকার সঙ্গে রেড ডেভিলদের হয়ে গোল করেছেন আন্দ্রে হিয়েরা। আর রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন করিম বেনজেমা।

ম্যাচে প্রায় পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল রিয়াল। বেল-বেনজেমার সঙ্গে দলে ছিলেন নিউ রিক্রুট ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়রও। কিন্তু রোনালদো ছাড়া রিয়ালের জীবন আপাতত কত কঠিন সেটা প্রথম ম্যাচেই টের পেয়েছেন ভিনিসিয়াস।

অন্যদিকে, আগের দুই ম্যাচে বাজেভাবে হারার পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় দিয়ে মার্কিন ট্যুর শেষ করল হোসে মরিনহোর ম্যানইউ। এই সফরের প্রথম ম্যাচে লিগ প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-১ উড়ে গিয়েছিল সানচেজ-গিয়ারা।

ব্রাজিলের ফ্লামেঙ্গো থেকে ৪৫ মিলিয়ন ইউরোতে রিয়ালে পাকাপাকিভাবে আসার পর অনুশীলনেই আলো ছড়িয়েছিলেন। গ্যালাকটিকোদের হয়ে সম্ভাবনার আলো ছড়িয়ে ভিনিসিয়াস ভালোই খেলেছেন ম্যাচের দ্বিতীয়ার্ধে।

ভিনিসিয়াসের সঙ্গে একইদিনে অভিষেক হয়েছে স্প্যানিশ তরুণ আলভারো অদ্রিওজোলারও। তারা দুজনেই শুরুর একাদশে ছিলেন। তাদের সঙ্গে রিয়ালের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ইউক্রেনিয়ান টিনেজার গোলকিপার অ্যান্ড্রিয় লুনিনের। তবে টনি ক্রস, ইসকো ও মার্কো আসেনসিওর মতো খেলোয়াড় বেঞ্চেই ছিলেন।

Reneta

ম্যাচের শুরু থেকেই রিয়ালের সঙ্গে পাল্লা দিতে বেগ পেতে হয় ম্যানইউর। পাঁচ মিনিটের সময় লিড নেয়ার দারুণ এক সুযোগ তৈরি করেছিল মরিনহোর শিষ্যরা। কিন্তু সানচেজের বাড়ানো বলটা ঠিকমতো জালে জড়াতে পারেননি স্প্যানিশ তারকা হুয়ান মাতা।

ভিনিসিয়াসকে আটকাতে বেইলি, টিমোথি ফোসু-মেনশাহ এবং স্কট ম্যাকটোমিনেরা তিনজন ছিলেন সদা সজাগ। তারপরও প্রথমার্ধে শক্তি দেখায় রিয়ালই।

রিয়ালের আধিপত্যের মধ্যই অবশ্য গোলমুখের তালা খোলেন ম্যানইউর সানচেজ। ১৮ মিনিটের সময় দলকে লিড এনে দেন তিনি। আন্দ্রে হিয়েরা বল বাড়িয়েছিলেন মাত্তেও ডারমিনাকে। ইতালিয়ান মিডফিল্ডারের ক্রসটি দারুণ দক্ষতায় ধরে তা জালে জড়ান চিলিয়ান ফরোয়ার্ড।

গোল হজম করে তার শোধে মরিয়া হয়ে উঠে রিয়াল। কিন্তু ৯ মিনিট পরই লিড দ্বিগুণ করে ফেলে ম্যানইউ। ২৭ মিনিটে ইংলিশ জায়ান্টদের আবার এগিয়ে দেন হিয়েরা। ডারমিনা, মাতা ও সানচেজের মিলিত আক্রমণের ফলস তোলেন স্প্যানিশ তারকা হিয়েরা।

রিয়ালের অন্যরা ভালো খেললেও দলে প্রভাব ফেলতে ব্যর্থ হন পুরনো দুই সৈনিক বেল-বেনজেমা। তবে প্রথমার্ধের যোগ করা মিনিটে একবারের জন্য ঝলক দেখিয়েই একটি গোল শোধ করে বেনজেমা। থিও হার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে সোজা জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধটা ছিল দুই দলের জন্যেই উল্টো চিত্র। প্রথমার্ধে অনেকটা খাবি খাওয়া রিয়াল দ্বিতীয়ার্ধের প্রায় পুরোই নিয়ন্ত্রণ করে। কিন্তু কাজের কাজ গোল করতে পারেনি। শেষ পর্যন্ত তাই জেতাও হয়নি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোম্যানইউরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT