চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোই জিতছেন ব্যালন ডি’অর?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

যে ম্যাগাজিন ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে থাকে, খোদ সেই ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর সাক্ষাতকার। তাই অনেকে মনে করছেন, ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন ‘সিআর সেভেন’ই।

চলতি সপ্তাহে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের প্রচ্ছদ কাহিনী হিসেবে ছাপা হয়েছে রোনালদোর সাক্ষাতকার। ফ্রান্সের ম্যাগাজিনটি ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে থাকে। এবারের মনোনয়ন প্রকাশিত হওয়ার পর তাদের শিরোনামে রোনালদোর সাক্ষাতকার দেখে অনেক বিশ্লেষক মনে করছেন, পর্তুগিজ মহাতারকা টেক্কা দিতে যাচ্ছেন লিওনেল মেসি ও ভার্জিল ফন ডাইককে।

এবছরের ‘ফিফা দ্য বেস্ট’ মঞ্চে মেসি পেছনে ফেলে দেন রোনালদো এবং ফন ডাইককে। ব্যালন ডি’অরেও কী একই রকম ঘটনা ঘটবে? এটাই ছিল আলোচনায়।

ফন ডাইকের ঝুলিতে শক্তি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে। রোনালদো দেশের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। আর মেসির পকেটে আছে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লিগা ও কোপা ডেল রে শিরোপা। সেই সঙ্গে গোলের সংখ্যাতেও রোনালদোকে টেক্কা দিয়েছেন।

তবে ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল। তাদের ভোটাভুটিতে অন্যরকম ফলাফল হয় কিনা সেটা দেখার জন্য অধীর আগ্রহে ইউরোপসহ পুরোবিশ্বই।

ফরাসি ম্যাগাজিনে দেয়া রোনালদোর সাক্ষাতকারে মূলত দুটি মন্তব্য আপাতত সামনে এসেছে। তার একটি সর্বোচ্চ পর্যায়ে থাকা এবং অন্যটি অবসর পরবর্তী জীবন নিয়ে।

Reneta

রোনালদোর মন্তব্য, ‘শীর্ষস্থান ধরে রাখতে গেলে বুদ্ধিমান হতেই হবে।’ এমনকি খেলা ছাড়ার পর কী করবেন, তা নিয়ে আভাস দিয়েছেন। পর্তুগিজ তারকার কথায়, ‘আমার ক্যারিয়ার যখন শেষ হয়ে যাবে, তখন আমি নিজেকে সবকিছু থেকে সরিয়ে নেব।’

সেক্ষেত্রে সিআর সেভেনকে হয়তো কোচিংয়েও দেখা যাবে না। তবে ভবিষ্যতের কথা কেইবা বলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্স ফুটবল ম্যাগাজিনব্যালন ডি”অররোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

জুলাই ৬, ২০২৬
যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT