চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোই খলনায়ক, রোনালদোই নায়ক!

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১১:৫৩ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো রিয়াল মাদ্রিদ জার্সিতে ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামতে হচ্ছে, আরেকটি হার কোথায় ঠেলে দেবে হিসাব কষা সহজ। এমন সময় প্রতিপক্ষ এখন পর্যন্ত স্প্যানিশ টেবিলের রেলিগেশন অঞ্চলে থাকা মালাগা। রিয়াল মাদ্রিদ কিনা তাদের বিপক্ষেই পয়েন্ট হারাতে বসেছিল! পয়েন্টটা হারাতে হয়নি শেষপর্যন্ত, সেটা হলে রোনালদোর যে মুখ দেখানোই কষ্টকর হয়ে দাঁড়াত! খলনায়ক হতে হতে অপবাদটা আবার নায়ক হয়েই মিটিয়েছেন সিআর সেভেন। তার জয়সূচক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়ালও।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দল বার্সার সঙ্গে ব্যবধানটা ৭ পয়েন্টে নেমে আনার সঙ্গে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিনে। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট লস ব্ল্যাঙ্কোসদের। অবশ্য রোববার রাতেই সেটা বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন মেসি-সুয়ারেজরা। সেজন্য টেবিলের দুইয়ে থাকা ভ্যালেন্সিয়ার মাঠে শক্ত পরীক্ষাও দিতে হতে পারে আর্নেস্টো ভালভার্দের শিষ্যদের।

চ্যাম্পিয়ন্স লিগে গোল উৎসব করলেও লিগে ধুঁকছে রিয়াল। মালাগার বিপক্ষেও শুরুতে সেটার ছাপ থাকল। তবে গোলও এসেছে জলদিই। ৯ মিনিটে খাতা খোলেন করিম বেনজেমা। গোলটা অবশ্য লিগে গোলখরায় থাকা রোনালদোরই হতে পারত! মার্সেলোর দারুণ এক ক্রসে রোনালদো মাথা ছুঁয়ে দিলে ক্রসবার দুর্ভাগ্যে পড়ে, সেটি ফেরত এলে ওঁত পেতে থাকা বেনজেমা জালে জড়িয়ে দেন।

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমতা ফেরাতে সময় নেয়নি অতিথিরাও। ১৮ মিনিটে টনি ক্রুস নিজেদের বক্সের সামান্য বাইরে ব্যাকপাস দিয়ে দেখলেন সাদা জার্সিধারী কেউ নেই বলটা নিরাপদ দূরে ঠেলার। সুযোগটা নিতে ভুল করলেন না কেকো, নিয়ন্ত্রণে নিয়ে ঠেলে দিলেন ডিয়েগো রোল্যানের দিকে, সমতা!

চলতি লিগে প্রতিপক্ষের মাঠে যেয়ে প্রথম গোলের দেখা পাওয়া মালাগার খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পরই শাপমোচন করেন ক্রুস, পূর্ণদৈর্ঘ্য সহযোগিতায় কাসেমিরো। ক্রুসের মাপা কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ঠেকিয়ে আবারও রিয়ালকে এগিয়ে দেন কাসেমিরো।

রোনালদোসহ ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যবিরতির পর ফিরে অবশ্য ধাক্কাই খায় স্বাগতিকরা। ৫৮ মিনিটের গোলে মালাগার জন্য থাকল আবার প্রথম গোলের মত ভাগ্যের ছোঁয়া। নিজেদের বক্সের সামান্য বাইরে রাফায়েল ভারানের শিশুতোষ ভুলে বল পেয়ে যান সেই কেকো-ই। সেটি ঠেলে দেন গঞ্জালো ক্যাস্ত্রোর দিকে, ফের সমতা! জালে জড়ানোর আগে বল অবশ্য কিকো ক্যাসিয়ার শরীরে লেগে দিক পাল্টে বিপদসীমায় জড়িয়ে যায়।

পয়েন্ট হারানোর শঙ্কার মাঝে এরপর আসে রোনালদোর সেই খলনায়ক হতে হতে নায়ক বনে যাওয়ার মাহেন্দ্রক্ষণ! ম্যাচের ৭৬ মিনিটে লুকা মডরিচ নিজেদের বক্সে বাজেভাবে ফাউলের শিকার হলে বাঁশি বাজিয়ে দেন রেফারি।

রোনালদো ফুটবল ম্যাচে তার অভিব্যক্তি দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর স্পটকিক, বাজপাখির উড়ালে সেটি ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক হিমেনেজ, তবে বিপদমুক্ত করতে পারেননি। ফেরত আসতে থাকা বলের দিকে ক্ষিপ্রগতিতে ছুটে যেয়ে দ্বিতীয় চেষ্টায় সেটি জালে ঠেলে দেন সিআর সেভেন। গোল। খলনায়ক হতে হতে জয়সূচক গোলের নায়ক! চলতি লিগে পর্তুগিজ তারকার দ্বিতীয়! আর রিয়ালের আরেকবার পূর্ণ তিন পয়েন্ট।

অবশ্য ৮৬ মিনিটে আরেকটি গোল পেতে পারতেন রোনালদো। লুকাস ভাসকেজের পাসে বল পেয়ে জালে জড়িয়েছিলেন সিআর সেভেন, রেফারি সেটি বাতিল করে দেন অফসাইডের তকমা দিয়ে। টিভি রিপ্লে যদিও রোনালদো ও ভাসকেজের অফসাইডে না থাকার কথাই ফিসফিস করে জানিয়ে গেছে!

ট্যাগ: জিদানবেনজেমারিয়াল মাদ্রিদরোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে প্রতিবেদনে যুক্তরাজ্যে নিখোঁজের হিসাব দিয়েছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

পিলখানা হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

পরবর্তী
পিলখানা

পিলখানা হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

মিস ইউনিভার্স

আবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে মিস ইউনিভার্সে?

সর্বশেষ

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT