বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের ফুটবলপ্রীতির কথা হয়তো খুব বেশি মানুষের জানা নেই। কিন্তু অভিনেতা না হয়ে ফুটবলার হলেও হয়তো খুব বেশি মন্দ হতো না তার জন্য।
নিজের এ গোপন ইচ্ছেটাকে ঠিক ওভাবে কখনোই প্রকাশ করেন নি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ বরুণ।
সম্প্রতি সেই ইচ্ছেটাই যেন মাথা চারা দিয়ে উঠলো। আর কাছেই পেয়ে গেলেন নিজের প্রিয় তারকা ব্রাজিলিয়ান নক্ষত্র রোনালদিনহোকে। ঝটপট করে তার সঙ্গে সেলফি তুলতে মোটেও দেরি করলেন না বরুণ।
সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে সে ছবি। তারা দু’জন যখন একসঙ্গে তখন দুজনের মুখেই ছিল বাঁধভাঙা হাসি।
উল্লেখ্য ২০১৪ সালের ‘হামটি সারমা কি দুলহানিয়া’ ছবিতে বরুণ আর আলিয়া মিলে প্রচারণা চালিয়েছিলেন ফুটবলের।
সাঁইত্রিশ বছর বয়সী রোনালদিনহোকে আজ দেখা যাবে মুম্বাইয়ের এক প্রীতি ফুটবল ম্যাচে। টাইমস অব ইন্ডিয়া








