চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র ছেড়ে থাকতে পারব না: রোজিনা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১১:২৭ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
রোজিনা

রোজিনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা রোজিনা দীর্ঘদিন লন্ডনে ছিলেন। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচন করেছেন। চলচ্চিত্র নিয়ে রোজিনা কী ভাবছেন? জানা গেছে, রোজিনা  পরিচালনায় আসছেন। পরিচালনার প্রস্তুতি হিসেবে কয়েকটি একক নাটক আর টেলিফিল্ম বানিয়েছেন। যেগুলো বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে চ্যানেল আইতে।

চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই তিনি পরিচালনায় আসবেন বলে জানান চ্যানেল আই অনলাইনকে। রোজিনা বলেন, ‘আমরা যারা চলচ্চিত্র দেখে দেখে বড় হয়েছি, তারা ইচ্ছা করলেও চলচ্চিত্র ছেড়ে থাকতে পারব না। আর তাই অভিনয়ের পাশাপাশি নির্মাণেও আসতে চাই।  ভালো গল্প নিয়ে ছবি বানাতে চাই। গল্পে যেন নতুন পুরাতন সবারই সুন্দর ভাবে কাজ করার সুযোগ থাকে। আমাদের দেশে তো এমন গল্প খুব একটা হয় না যে দুই প্রজন্মের দুই আর্টিস্ট সমান গুরুত্বের সঙ্গে কাজ করবে।’

তিনি ভারতীয় ছবির উদাহরণ টেনে বলেন, ‘অমিতাভ বচ্চন তরুণদের নিয়ে কাজ করছেন। গল্প আর অভিনয়ের ফলে চলচ্চিত্রগুলো সব দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। ছবিগুলো যেমন হাউজফুল হচ্ছে আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতছে। এমন গল্প কি আমাদের প্রেক্ষাপটে আসতে পারে না? এতে করে অভিজ্ঞরা কাজ করবে, নতুনরাও উঠে আসতে পারবে।’

দীর্ঘ  দিন লন্ডন থাকায় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। কিন্তু চলচ্চিত্র শিল্প নতুন করে জেগে ওঠার আভাস দেখে সিদ্ধান্ত নিয়েছেন আর অভিমান নয়। আর নয় মুখ ফিরিয়ে থাকা। তিনি বেশির ভাগ সময় দেশে থাকবেন এবং চলচ্চিত্রের জন্য কাজ করবেন বলে জানান। দীর্ঘ ক্যারিয়ার নিয়ে জীবনী লেখার চিন্তা আছে রোজিনার। লেখার কাজ চলছে। তবে এখনই প্রকাশ করতে চান না, এমনটাই জানালেন।

লন্ডনে থাকার দিনগুলোতে চলচ্চিত্রকে মিস করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভীষণ মিস করেছি। তবে আমি আমার সহশিল্পীদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতাম। দেশে আসার পর সবার সঙ্গে দেখা হলে ভালো লাগে।’

১৯৮০ এবং ১৯৮৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া রোজিনা গত শতকের আশির দশকে জনপ্রিয় নায়িকাদের অন্যতম। ‘রাজমহল’, ‘মাটির মানুষ’, ‘কসাই’, ‘জীবন ধারা’, ‘অভিযান;সহ বেশ কিছু দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেন। তিনি কলকাতার মিঠুন চক্রবর্তীর সঙ্গেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোজিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT