চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনার সিনেমায় নিরবের নায়িকা স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
রোজিনার সিনেমায় নিরবের নায়িকা স্পর্শিয়া, দুজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনার ‘ফিরে দেখা’ সিনেমায় নিরবের নায়িকা হচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। আগেই নিরব চূড়ান্ত ছিলেন। শনিবার রাতে স্পর্শিয়াকে চূড়ান্ত করলেন রোজিনা।

রবিবার দুপুরে স্পর্শিয়া চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, গতরাতে রোজিনা আপার বাসায় ফিরে দেখা সিনেমা নিয়ে মিটিং সাকসেসফুল হয়। সঙ্গে নিরবও ছিলেন। প্রথম দেখাতেই আমাকে চূড়ান্ত করেছেন।

পহেলা মার্চ থেকে রাজবাড়িতে এ সিনেমার শুটিং শুরু হবে। স্পর্শিয়া বলেন, রোজিনা আপু লিজেন্ড। তার নির্দেশনায় প্রথমবার সিনেমা কর‍তে যাচ্ছি। নিরব আমার পূর্বপরিচিত। গল্প, আমার চরিত্র সবকিছু শুনে মনে হয় চমৎকার একটি প্রজেক্ট হতে যাচ্ছে ‘ফিরে দেখা’।

Banglabid

 

এদিকে ‘ফিরে দেখা’ সিনেমাটি নিরব তার ক্যারিয়ারের অর্জন বলে মনে করেন। তিনি বলেন, রোজিনা আপু এবং আমার দুজনেই বাড়ি রাজবাড়ি জেলাতে। উনি দেশের গর্ব, আমাদের রাজবাড়ির গর্ব। একই এলাকার মানুষ হওয়ার তার প্রতি ইতোমধ্যেই আমার অন্যরকম আন্তরিকতা তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের বোঝাপড়াও মজবুত হয়েছে। এতদিনের অভিজ্ঞতা দিয়ে তিনি সিনেমা করতে যাচ্ছেন। সেখানে আমি নায়ক। আমার জন্য অন্যরকম পাওয়া।

Reneta

‘ফিরে দেখা’ সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে রোজিনা এ সিনেমার জন্য অনুদান পেয়েছেন। নিরব-স্পর্শিয়া ছাড়া রোজিনা পরিচালনার পাশাপাশি নিজেও অভিনয় করবেন। তার বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।

মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প।

তিনি বলেন, ‘গোয়ালন্দ আমার নানাবাড়ি। যুদ্ধের সময় আমি সেখানেই ছিলাম। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় আমার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনাও থাকবে। আমি বিশ্বাস করি পরিচালনায় সাকসেস হবো। নিরবের সাথে স্পর্শিয়ার
মধ্যে ভালো কাজের চেষ্টা ও আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আশা করছি সবার সুন্দর সহযোগিতা আমার সঙ্গে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়ানিরবফিরে দেখারোজিনালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চেয়ে আবেদন

পরবর্তী

করোনায় ২ হাজার ৭শ কোটি টাকার নতুন প্রণোদনা

পরবর্তী

করোনায় ২ হাজার ৭শ কোটি টাকার নতুন প্রণোদনা

মেসি ফাইনালে খেলছেন, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ফাইনালে খেলবেন, খেলবেন না

সর্বশেষ

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কী দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT