চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনার বাসায় তারার হাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্রের সোনালী দিনের নায়িকা রোজিনা। অভিনয় ছেড়েছেন বটে, কিন্তু দীর্ঘদিন একসাথে কাজ করা চলচ্চিত্রের মানুষদের ভোলেননি একটুও। তারই প্রমান মিললো সম্প্রতি।

ঢাকা টু লন্ডন যাতায়াতের মধ্যেই থাকেন রোজিনা। এবার লম্বা সময় রয়েছেন বাংলাদেশে। দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে।

গত ২০ এপ্রিল ছিল কিংবদন্তীতুল্য এই অভিনেত্রীর জন্মদিন। নানা কারণে তখন ব্যস্ত ছিলেন রোজিনা। তাই ওইদিন জন্মদিন পালন করতে পারেননি। সেজন্য রবিবার(২৯ এপ্রিল) রোজিনা তার উত্তরার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্র শিল্পীদের।

রোজিনার আমন্ত্রণে তার বাসায় হাজির হয়েছিলেন অভিনেতা ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাবেদ, অঞ্জনা, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, জায়েদ খান, আমিন খান, সাইমন, পপি, বাপ্পারাজ, সম্রাট প্রমুখ।

নায়ক সাইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, রোজিনা ম্যাডামের বাসায় এসেছিল রাত ৯ টা নাগাদ। তিনি কয়েক পদের খাবার রান্না করেছিলেন, খেয়েছি। সবাই মন খুলে আড্ডা দিয়েছি। তিনি চলচ্চিত্রের প্রথম জীবনে স্মৃতিচারণ করেছেন। চলচ্চিত্রের উত্থানপতনের গল্প শুনিয়েছেন। দারুণ সময় কেটেছে।

রোজিনা বলেন, নানা কারণেই জন্মদিন নিয়ে এখন আর কোনো আয়োজন করি না। অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরেও ছিলাম। তবে গত বছর নির্বাচনের সময় থেকে আবারও চলচ্চিত্রে আনাগোনা বেড়েছে। চলচ্চিত্রের নানা প্রজন্মের মানুষদের সঙ্গে সম্পর্কটা গাঢ় হয়েছে। ভাবলাম সবাইকে নিয়ে একটু বসি, গল্প করি। সেই ভাবনা থেকেই এই আয়োজন। জন্মদিনটা উপলক্ষ মাত্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদরোজিনালিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT