চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা রেখেই ঘাম ঝরাচ্ছেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

রোজা রেখে অনেকবারই নেমেছেন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে। এমন কারো কাছে ফিটনেস ট্রেনিং আর কঠিন কী! বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে পরিচিত মুশফিকুর রহিম রমজান মাসের প্রথমদিনেও ফেসবুকে পোস্ট করেছেন নিজের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও।

শিরোনামে মুশফিক লিখেছেন, ‘রোজা রাখা অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ, রোজা আছি এবং পরিশ্রম করছি। সবাই নিরাপদ থাকুন, ঘরে থাকুন এবং একে অন্যের জন্য প্রার্থনা করুন।’

করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ, ক্রিকেটাররা সবাই গৃহবন্দি। বাইরে গিয়ে অনুশীলন দূরে থাক ফিটনেস ট্রেনিংয়েরও সুযোগ নেই। জাতীয় দলের অন্য ক্রিকেটারদের মতো মুশফিকও বাসাকেই বানিয়ে ফেলেছেন ছোটখাটো জিম। রানিং, পুশআপ, সিটআপ, চেস্টআপ, বাইসেপস, ট্রাইসেপস, ওয়েট লিফটিং- সবকিছুই করছেন।

Banglabid

ঢাকা প্রিমিয়ার লিগে নেমেই সেঞ্চুরি করেছিলেন মুশফিক। একটা ম্যাচ খেলার পর করোনার প্রভাবে বন্ধ হয়ে যায় লিগ। স্থবির হয়ে যায় শের-ই-বাংলা স্টেডিয়ামের ক্রিকেট কার্যক্রম। অনেকের জন্য সময়টা অবসরের হলেও মুশফিক ঘরেই রুটিন মাফিক অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। শুধু ফিটনেস নয়, ঘরের লনে করেছেন ব্যাটিং অনুশীলনও।

প্রতিদিন কী কী কাজ করবেন সেটি কাগজে লিখে দেয়ালে টাঙিয়ে নেমে পড়ছেন লক্ষ্য ছুঁতে। অন্যরা যখন টুকটাক ফিটনেস নিয়ে কাজ করছেন, মুশফিক তখন সময়টাকে বেছে নিয়েছেন আরও উন্নতির পথে হাঁটতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: কানাডা প্রবাসীদের আমেজহীন ইফতার

পরবর্তী

বোনের বিতর্কিত মন্তব্য সমর্থন করায় কঙ্গনার বিরুদ্ধে মামলা

পরবর্তী

বোনের বিতর্কিত মন্তব্য সমর্থন করায় কঙ্গনার বিরুদ্ধে মামলা

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT