চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজার সময় কমানো নিয়ে বৃটেনে বিতর্ক

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:৩৫ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

বৃটেনের মুসলিমদের জন্য স্থানীয়ভাবে রোজা রাখার সময় কমিয়ে আনার প্রস্তাবে বিতর্ক তৈরি হয়েছে।

দীর্ঘ সময় না খেয়ে থাকাটা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ জানিয়ে বৃটিশ-মুসলিমদের রোজার সময় কমানোর আহবান জানিয়েছে উদারপন্থী ধর্মীয় চিন্তাধারার সংগঠন ‘কুইলিয়াম ফাউন্ডেশন’ এর মতো কয়েকটি গোষ্ঠি।

মধ্যপ্রাচ্যের তুলনায় বৃটেনে দিনের আলো বেশিক্ষণ স্থায়ী হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্য গত বছরই ‘নিশীথ সুর্যের দেশ’ নরওয়েতে ২০ ঘণ্টা রোজা রাখা নিয়ে কথা উঠেছিলো।

Banglabid

নিজেদের উদারপন্থী ‘থিংক ট্যাংক’ হিসেবে পরিচয় দেয়া সংগঠন ‘কুইলিয়াম ফাউন্ডেশনে’র ইসলামিক স্টাডিজের জেষ্ঠ গবেষক ড. উসামা হাসান জানান, ইসলাম সব সময় ভারসাম্য এবং নমনীয়তার নীতিকে সমর্থন করে।

তার দাবি, ইসলামি চিন্তাবিদেরা অনেকদিন ধরেই রোজার সময় কমানো নিয়ে তর্ক-বিতর্ক করে আসছেন। বৃটেনে এখন এই মধ্য গ্রীষ্মে লম্বা সময় রোজা রাখার রেওয়াজের জন্য দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয়। আর এবার তো প্রায় ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে।

এই গবেষকের মতে, এসব দিক বিবেচনায় মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে নয়, বরং সময় হিসেব করে রোজা রাখার সময় ১২ ঘণ্টা থেকে সর্বোচ্চ ১৬ ঘণ্টা হতে পারে।

Reneta

তবে রোজার জন্য ১৯ ঘণ্টা না খেয়ে থাকতে কোনো আপত্তি নেই এবং ‘আল্লাহ’ তাদের সেই সক্ষমতা দিয়েছেন বলে জানিয়েছেন বৃটিশ মুসলিমরা।

তাদের এমন প্রতিক্রিয়ার প্রতি সমর্থন জানিয়ে বৃটেনের গ্রেটার ম্যানচেস্টার মসজিদের ইমাম আসাদ জামান বলেন, রোজার সময় সহ্য ক্ষমতা নিয়ে বৃটিশ মুসলিমদের অনুভূতির সাথে তিনি পুরোপুরি একমত। তার মতে মানব শরীরে এমন চমৎকার কিছু আছে যা সকল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেগে উঠেছে ‘ফিলে’

পরবর্তী

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় প্রস্তুত পিকাডেলির পার্ক লেন

পরবর্তী

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় প্রস্তুত পিকাডেলির পার্ক লেন

‘তারুণ্যের জয়গানে’ সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT