চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজার পরেই শুরু নিরব-জলির ‘অফিসার রিটার্নস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
বিনোদন
A A

গেল ৪ জানুয়ারি অফিসার রিটার্নস ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা জলি। ঘোষণার কয়েক মাস  পর গতকাল (বুধবার) সন্ধ্যায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয় এ ছবির জমকালো মহরত। সেখানে উপস্থিত ছিলেন নিরব, জলি ছবির পরিচালক বন্ধন বিশ্বাস, প্রযোজক আবদুল বাছেত, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু প্রমুখ।

মহরতে নিরব জানান, অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে ‘অফিসার রিটার্নস’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরেও শুটিং শুরু করতে পারেননি। তিনি জানান, রোজার মাসে শুটিং করা অনেক কষ্টকর হয়ে যাবে। সেজন্য ২৫ জুন থেকে এ ছবির শুটিং শুরু হবে।

নিরব বলেন, আমাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। যে তার দায়িত্ব পালনে সবসময় রাফ অ্যান্ড টাফ। ছবির গল্পটি আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে।

যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছেন এই নায়ক, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে ‘অফিসার রিটার্নস’ এমনটাই মনে করেন তিনি।

নায়িকা জলি বলেন, ‘অফিসার রিটার্নস’ ছবিতে আমি একজন বার ডান্সার। আমাকে ঘিরে দুটো জমজমাট গান থাকবে। চরিত্রের গভীরতা অনেক বেশি। একেবারে নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসবো।

তিনি বলেন, নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি। সবমিলিয়ে বলবো, ভালো একটি কাজ হতে যাচ্ছে।

Reneta

‘অফিসার রিটার্নস’ ছবির গল্প লিখেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। এই ছবির নাম আগে রাখা হয়েছিল ‘অফিসার’। কিন্তু আগেই এই নামে ২০১৩ সালে একটি ছবির নাম এন্ট্রি রয়েছে। সেজন্য ‘অফিসার রিটার্নস’ নাম চূড়ান্ত হয়েছে। এর আগে বন্ধন বিশ্বাস ‘শূন্য’ ছবি নির্মাণ করেছিলেন। এই পরিচালক বলেন, ছবি ভালো ভাবেই নির্মিত হবে। কারণ এর মূল হাতিয়ার হবে গল্প।

এই ছবিতে আরো অভিনয় করেছেন শক্তি খান, নিশু, আলেক জেন্ডার বো, সাদেক বাচ্চু, শিমুল খান। ঢাকার আগামী মাসে শুটিং শুরু হবে। এরপর দেশের বিভিন্ন অংশ শুটিং-এ যাবে টিম অফিসার রিটার্নস। চলতি বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস।
ভিডিওতে ‘অফিসার রিটার্নস’-এর মহরত অনুষ্ঠান:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অফিসার রিটার্নসএফডিসিজলিনিরবমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

মে ১৩, ২০২৬

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT