চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগীর মৃত্যু হলেই অভিযোগ তুলে চিকিৎসকদের হেনস্থা করা ‘অপ্রীতিকর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

রোগীর মৃত্যু হলেই গাফিলতির অভিযোগ তুলে নিকট আত্মীয়দের হাসপাতাল ভাঙচুর করা বা চিকিৎসকদের হেনস্থা করা ‘অপ্রীতিকর’ বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে বৃহস্পতিবার থেকে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেসটিভ সায়েন্সে’র (আইআইএলডিএস) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্টপতি বলেন: ডাক্তার যখন হাসিমুখে রোগীর সেবা করেন তখন তার মুখের হাসিটাই রোগীর অর্ধেক যন্ত্রণা কমিয়ে দেয়, এটা বাস্তব সত্য। কারণ তখন রোগীরাও চিকিৎসকের ওপর আস্থা রাখেন যে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। চিকিৎসা বিজ্ঞান যতই আধুনিক পর্যায়ে যাক না কেন, বিজ্ঞান এখনও পর্যন্ত মৃত মানুষকে বাঁচিয়ে তোলার গ্যারান্টি দিতে পারেনি, তাই বলে রোগীর মৃত্যু হলে নিকট আত্মীয়দের হাসপাতাল ভাঙচুর করা বা চিকিৎসকদের হেনস্থা করা ‘অপ্রীতিকর’। এর মাধ্যমে সঠিক স্বাস্থ্যসেবা কাঠামো নষ্ট হয়।সঠিক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে রোগীর স্বজনদেরও অনেক দায়িত্ব রয়েছে।

পাশাপাশি চিকিৎসা নিয়ে যেন অভিযোগ না আসে, সে বিষয়ে সর্তক থাকার জন্যও চিকিৎসকদের বার্তা দিয়েছেন প্রণব।
আইআইএলডিএস’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রণবের পাশেই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মমতার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন: পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কাজ করেছে মমতা। কাজেই আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় উপলব্ধি করেছি যে কি দ্রুততার সঙ্গে এখানে কাজ হচ্ছে এবং কাজ এগোচ্ছে। তাই ওর (মমতা) থেকে বয়সে অনেক বড় হিসেবে আমি তাকে আশীর্বাদ করতে পারি যে, তুমি মহান কাজে এগিয়ে যাও, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন, ভগবান তোমাকে সাহায্য করবেন’।

মমতাকে রাষ্ট্রপতির প্রশংসাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আগামী জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বিজেপি-বিরোধী জোট গড়তে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেছেন মমতা। বৈঠকের পর বাইরে এসে নাম নিয়ে মমতা মুখ না খুললেও ওই বৈঠকে রাষ্ট্রপতি হিসেবে মমতা দ্বিতীয় বারের জন্য প্রণব মুখার্জির নাম প্রস্তাব করেন। কংগ্রেসেরও একটি পক্ষ প্রণবেই আস্থা রাখছেন। যদিও সব দলের পক্ষে সর্বসম্মত না হলে প্রণব মুর্খাজি প্রার্থী হবেন না বলে আগেই জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রণব মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT