চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেহাই না পাওয়া পাঁচ ঘৃণ্য অপরাধী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ পূর্বাহ্ণ ১১, মে ২০১৬
বাংলাদেশ
A A

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সর্বশেষ মতিউর রহমান নিজামীসহ এ
পর্যন্ত ৫ জন শীর্ষ যুদ্ধাপরাধীকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে। একাত্তরে
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নকশাকার নিজামী হলেন ফাঁসির দড়িতে ঝোলা ৫ম
যুদ্ধাপরাধী। এদের মধ্যে সর্বপ্রথম ফাঁসির দড়িতে ঘৃণ্য অপরাধের সাজা পান ‘মিরপুরের কসাই’ কাদের মোল্লা।

কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর ছিলো নানাভাবে তাৎপর্যপূর্ণ। কারণ প্রথমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও শাহবাগ ও দেশব্যাপী তীব্র গণঅসন্তোষ-প্রতিবাদের মুখে অবশেষে এই নরপশুর প্রাপ্য শাস্তি নিশ্চিত হয়। ২০১৩ সালের ১২ ডিসেম্বর বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বিচার করার সাহসী যুদ্ধে প্রথম বিজয় আসে কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে।

কৃতকর্মের ফল হিসেবে কাদের মোল্লার পর ফাঁসির দড়ি চেপে বসে আল-বদর সংগঠক আরেক নরপিশাচ কামারুজ্জামানের গলায়। ১১ এপ্রিল ২০১৫ তারিখে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১৫ সালেই এক রাতে দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ঝুলিয়ে দেয়ার মাধ্যমে লাল-সবুজের বাংলাদেশে দু’টি বিশাল কলঙ্কের দায়ভার মুক্ত হয় জাতি।

সেবছরের ২২ নভেম্বর এক রাতে প্রথমে ফাঁসির দড়িতে ঝোলানো হয় সাকাকে। এরপরই মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ধারাবাহিকতায় ১০ মে ২০১৬ তারিখ একাত্তরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মূল পরিকল্পনাকারী, কুখ্যাত আলবদর নেতা, শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রাত ১২টা ১০ মিনিটে নিজামী্র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর কারাগারের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, রাত ১২টা ১ মিনিটেই নিজামীকে ফাাঁসির মঞ্চে তুলে গলায় ফাঁসির দড়ি পরানো হয়। এরপর রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT