আদালত

রেলক্রসিংয়ে দুর্ঘটনা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রনির রিট

প্রদর্শনকারী ব্যক্তি রেললাইনের মধ্যে বসে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি রেললাইনের মধ্যে বসে প্রতিবাদ জানাচ্ছেন, তার হাতে একটি বোর্ড রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেলক্রসিংয়ে দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন রেলের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করে আলোচনায় আসা মহিউদ্দিন হাওলাদার রনি।

আইন সচিব, রেল সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা এই রিটে চট্টগ্রামের মিরসরাই ও গোপালগঞ্জে রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এই রিটের পক্ষে আইনজীবী তাপস কান্তি বল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রিট আবেদনটি নিয়ে আজ আমরা হাইকোর্টের একটি বেঞ্চে গিয়েছিলাম। তব বেঞ্চের একজন বিচারপতি রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন। তাই রিটটি নিয়ে আমরা আরেকটি বেঞ্চে যাব।’

বিষয়:ট্রেন রনি রেল হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…