চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্স আহরণে ২০২০ সালে বাংলাদেশ হবে অষ্টম: বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

২০২০ সালে প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) প্রবাহের ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

৩০ অক্টোবর বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তর থেকে প্রকাশিত ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রো মাইগ্রেশন লেন্স’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, এ বছর করোনার মধ্যেও দক্ষিণ এশিয়ার দুটি দেশের রেমিট্যান্স আরো বাড়বে। যার মধ্যে বাংলাদেশের বাড়বে ৮ শতাংশ। আর পাকিস্তানের বাড়বে ৯ শতাংশ।

এতে উল্লেখ করা হয়, মূলত ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় চলমান মহামারি করোনার মধ্যেও বাংলাদেশে রেমিট্যান্স বাড়বে।

বিশ্বব্যাংক বলছে, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স আসবে ২০ বিলিয়ন ডলার। ফলে সর্বোচ্ছ রেমিট্যান্স আহরণকারী শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ থাকছে অষ্টম স্থানে।

তবে রেমিট্যান্স প্রবাহের প্রথম স্থানে থাকছে ভারত। দেশটির রেমিট্যান্স আহরণ হবে ৭৬ বিলিয়ন ডলার।

Reneta

এছাড়া রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থানে থাকবে চীন (৬০ বিলিয়ন ডলার) আর তৃতীয়তে মেক্সিকো (৪১ বিলিয়ন ডলার)।

শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ পাকিস্তান রয়েছে ষষ্ঠ অবস্থানে। দেশটির রেমিট্যান্সের পরিমাণ হতে পারে ২৪ বিলিয়ন ডলার।

তবে ভারত পরিমাণের দিক থেকে শীর্ষে থাকলেও এ বছর দেশটির রেমিট্যান্স কমবে ৯ শতাংশ। আর সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার রেমিট্যান্স কমবে ৪ শতাংশ।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ পাকিস্তানের ৯ শতাংশ বাড়বে।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে আরো বলা হয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপির) অনুপাতে বাংলাদেশ রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ। যা জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।

এক্ষেত্রে প্রথমে রয়েছে নেপাল (২৩ শতাংশ), দ্বিতীয়তে পাকিস্তান (৯ দশমিক ১ শতাংশ) এবং তৃতীয়তে শ্রীলঙ্কা (৮ দশমিক ২ শতাংশ)।

এই রেমিট্যান্সের ওপর ভর করে একের পরে এক রেকর্ড গড়ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৪১ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা চার হাজার ১০৩ কোটি ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাঁড়িয়েছে (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)। এর আগে গত ৮ অক্টোবর রিজার্ভ ৪০ বিলিয়ন অতিক্রম করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিডিপিপ্রবাসী আয়বিশ্বব্যাংকরিজার্ভরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT