১০ নভেম্বর মুক্তি পাওয়া টেইলর সুইফটের অ্যালবাম ‘রেপুটেশন’ এই বছরের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। মুক্তির প্রথম চার দিনে দশ লাখ পঞ্চাশ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে।
এর আগে এড শিরানের অ্যালবাম ছিল বছরের বেস্ট সেলিং অ্যালবাম। নয় লক্ষ উনিশ হাজার কপি বিক্রি হয়েছিল সেই অ্যালবামটি। টেইলর সুইফটের অ্যালবাম সেই রেকর্ড ভেঙ্গেছে মাত্র চারদিনেই। ভক্তরা লাইন ধরে কিনছেন টেইলরের এই অ্যালবাম। মজার ব্যাপার হলো, ভক্তদের সঙ্গে তিনিও লাইন ধরে কিনেছেন নিজের এই অ্যালবামটি।
‘রেপুটেশন’ টেইলরের চতুর্থ অ্যালবাম যেটা এক সপ্তাহে এক মিলিয়নের বেশি বিক্রি হয়েছে। এতে মোট ১৫ টি গান স্থান পেয়েছে। এর আগে অ্যালবামটির ‘গর্জিয়াস’ গানটির একটি টিজার ইতিমধ্যেই সবার প্রশংসা কুড়িয়েছে। অ্যালবামটির ‘ইন্ড গেইম’ গানটির ফিচারিং এ আছেন আরেক পপ তারকা এড শিরান। রেপুটেশনের উল্লেখযোগ্য গানগুলো হলো ‘রেডি ফর ইট?’, ‘আই ডিড সামথিং ব্যাড’, ‘ডোন্ট ব্লেম মি’, ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু’, ‘কিং অফ মাই হার্ট’ এবং ‘কল ইট হোয়াট ইউ ওয়ান্ট’। টাইমস অব ইন্ডিয়া।







