বিনোদন

থার্টিন আমার জন্য শুভ: টেইলর সুইফট

বিমানবন্দরে টেইলর সুইফটের স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে স্টাইলিশ পোশাক পরা টেইলর সুইফটের ছবি, যা তার ব্যক্তিত্ব ও ফ্যাশন স্টেটমেন্ট দেখায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

তের সংখ্যাটাকে নিজের জন্য ‘শুভ’ মনে করেন মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট। ‘আনলাকি থার্টিন’ অপবাদটা বোধহয় এবার ঘুচল খানিকটা। আর তাই এই মাসের ১৩ তারিখ শুক্রবার অদ্ভুত এক কাণ্ড করে বসলেন তিনি। নির্বাচিত ১০০ ভক্তকে ডেকে নিয়ে এলেন তার বাড়ির ভেতর। আর সেখানেই তারা সবার আগে শোনার সুযোগ পেলেন টেইলর সুইফটের নতুন স্টুডিও অ্যালবাম ‘রেপুটেশন।’

অনলাইন পত্রিকা পিপল ডট কমের সূত্র থেকে জানা যায় ,গত কয়েকদিন থেকে ভক্তদের সাথে দারুণ আড্ডা জমাচ্ছেন টেইলর সুইফট। গেল সপ্তাহে এক ভক্তকে চমকে দিতে হঠাৎ হাজির হন তার অন্দর মহলে। লারা নামের এক ব্রিটিশ ভক্তের লাইভ স্ট্রিমে যোগ দিতেও দেখা গেছে তাকে। এছাড়া ,ইনস্টাগ্রামে কিংবা টুইটারে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।



এবছর নভেম্বরের ১০ তারিখে আলোর মুখ দেখবে তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘রেপুটেশন’। আর তাই জোরেশোরে চলছে এমন প্রচারণা। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের তালিকায় এখন এক নম্বরে আছেন টেইলর। সেটাকেই আরও কিছু দিন ধরে রাখতে চান অন্তত। গানের জগতে টেইলর সুইফের আগমন মূলত ২০০৬ থেকে। সে বছর মুক্তি পায় তার প্রথম গান ‘ “টিম ম্যাকগ্রো’। তার পঞ্চম অ্যালবাম ‘১৯৮৯’ মুক্তি পায় ২০১৪ সালে। ডেকান ক্রনিকল

বিষয়:টেইলর সুইফট রেপুটেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…