আগামী বছর প্রথমবারে মতো প্রায় দেড় কোটির শিক্ষার্থীদের নিয়ে একসাথে দেশের সবজেলায় সমাবর্তন অনুষ্ঠানের পাশাপাশি কলেজ শিক্ষকদের এক সপ্তাহের জন্য রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষকদের ৯২তম ব্যাচের প্রশিক্ষণ সনদ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
মুনাজ আহমেদ আরো বলেন, ৭০টি কলেজকে র্যাঙ্কিং এর আওতায় আনা হবে, তবে সেটা শুধু রেজাল্টের ভিত্তিতে নয়, শিক্ষার সার্বিক পরিবেশের ভিত্তিতে।
বিশেষ অতিথির বত্তব্যে ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ বলেন, প্রশিক্ষণের বড় দিক হলো অংশিদারিত্ব। পারস্পারিক আদান-প্রদানের মাধ্যমে একটি সৃজনশীলবোধের মধ্য দিয়ে জ্ঞান ও শক্তির স্ফুরন ঘটে।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. তাইবুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিক উজ জামান, রসায়ন বিভাগের অধ্যাপক এ. এইচ. বি সুশান বক্তব্য রাখেন।
সভায় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের প্রভাষক সাইদা ফাতিমা।
ইতিহাস, অর্থনীতি এবং রসায়ন বিষয়ে ৮৬ জন কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।






