চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ২১ গ্র্যান্ড স্লামের এককদম দূরে নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জেতার জন্য উদ্দীপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের এককে সপ্তম বাছাই ইতালির মাত্তেও বের্রেত্তিনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেছেন রাফায়েল নাদাল। সুইস কিংবদন্তি রজার ফেদেরার ও সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের সমান ২০টি গ্র্যান্ড স্লাম আছেন ৩৫ বর্ষী স্প্যানিশ মহাতারকার। রেকর্ড শিরোপাটি ছোঁয়া থেকে এখন এককদম দূরে দাঁড়িয়ে নাদাল।

২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছিলেন নাদাল। তারপর দীর্ঘ ১৩ বছরের খরা অজি কোর্টে। সেটি কাটানোর সুযোগ এবার। জিতলেই ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের একক রেকর্ডে বসবেন।

শুক্রবার রড লেভার অ্যারেনায় প্রথম সেটে বের্রেত্তিনিকে সহজে হারান নাদাল, ৬-৩ ব্যবধানে। পরের সেটে ষষ্ঠ বাছাই আরও দাপটের সঙ্গে খেলে ৬-২ ব্যবধানে জিতে যান।

Banglabid

তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান বের্রেত্তিনি। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-৩ ব্যবধানে জিতে একপেশে ম্যাচ না হওয়ার ইঙ্গিত দেন।

চতুর্থ সেটের শুরুতে লড়াই জমানোর চেষ্টা করেছিলেন বের্রেত্তিনি। অভিজ্ঞ নাদাল ঠিকই আধিপত্য বিস্তার করে ৬-৩ ব্যবধানে জিতে নেন।

‘দারুণ খেলে ম্যাচ শুরু করেছিলাম। প্রথম দুই সেট অনেকদিন পর এখন পর্যন্ত সেরা ছিল। তখন জানি মাত্তেও কতটা ভালো, সে খুব শক্ত খেলোয়াড়, খুব বিপজ্জনক। তৃতীয়টিতে জানি কোনো এক সময়ে সে শট নিতে চলেছে এবং তারপরেও মনে করি তৃতীয় সেটে নিজের মতো ভালো খেলিনি।’ জয়ের পর বলেন নাদাল।

Reneta

‘সে অসাধারণ কিছু শট খেলেছে, পাসিং শট ডাউন দ্য লাইন, অবিশ্বাস্য। তবে হ্যাঁ, তারপর আমাকে কষ্ট পেতে হয়েছিল এবং চতুর্থটিতে আবার লড়াই করতে চেয়েছিলাম। আজ যেখানে আছি সেটাই একমাত্র রাস্তা। সত্যি বলতে এখানে আবার ফাইনালে যাওয়া আমার কাছে অনেক অর্থবহ।’

রড লেভার অ্যারেনার পরিবেশ নিয়ে নাদাল বলেছেন, ‘ভিড়ের শব্দ বেশি। পরিবেশটি অনেক উপভোগ করি। মোটেও অভিযোগ করতে পারি না এটি নিয়ে। দেড়মাস আগেও জানতাম না টেনিস খেলব কি-না। ম্যাচ আজ বাইরে বা ভিতরে তা বিবেচ্য নয়। শুধু খেলতে এবং সেরাটা দিতে চেয়েছিলাম।’

‘অস্ট্রেলিয়ান ওপেন আমার কাছে সবকিছুর চেয়ে বেশি। ২০১২ সালে নোভাকের বিপক্ষে এবং ২০১৭ সালে রজারের বিপক্ষে ভালো ফাইনাল খেলেছি। ২০০৯ সালে একবার জেতার জন্য ভাগ্যবান ছিলাম। কিন্তু ২০২২ সালে আরেকটি সুযোগের কথা ভাবিনি। আজ শুধু জয় উপভোগ করব। তারপর আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেননাদালবের্রেত্তিনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই ভোটে জিতলে কোটি কোটি টাকা পাব না: শাকিল খান

পরবর্তী

গণমানুষের ভোটাধিকার নিশ্চিতে ইসি আইন অনন্য মাইল ফলক: ওবায়দুল কাদের

পরবর্তী
নাসিক নির্বাচন নিয়ে সমালোচকদের মতামত প্রকাশ করছেন একজন বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমানুষের ভোটাধিকার নিশ্চিতে ইসি আইন অনন্য মাইল ফলক: ওবায়দুল কাদের

নিপুণসহ অন্যান্য নারীদের সাক্ষাৎকারের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার মধ্যে কোনো চাপ অনুভব হচ্ছে না: নিপুণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT