চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড সংখ্যক ডিজলাইক নিয়েও শীর্ষে ফারিয়ার ‘পটাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ন ০৩, মে ২০১৮
বিনোদন
A A

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যিনি সমান জনপ্রিয় পশ্চিমবঙ্গের মানুষের কাছেও। অভিনয়ের আগে যার বিশেষ খ্যাতি ছিলো টিভি শো উপস্থাপনায়। তার নাচের কথাও কারো অজানা নয়। তবে এবারই প্রথমবার গান নিয়ে এলেন তিনি। আর প্রথম গান রিলিজের সঙ্গে সঙ্গেই আলোচনা সমালোচনায় ভার্সেটাইল ফারিয়া!

গেল ২৭ এপ্রিল জমকালো আয়োজনে ইউটিউবে রিলিজ পায় নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। সিএমভির ইউটিউব চ্যানেল থেকে রিলিজ পাওয়ার পর থেকেই গানটি পড়ে কড়া সমালোচনার মুখে। সমালোচনার হাত থেকে বাদ পড়েনি গানের লিরিক, নুসরাত ফারিয়ার কণ্ঠ এবং ভিডিওতে তার নাচের অঙ্গ ভঙ্গি!

‘পটাকা’ গানটির জন্য সোশাল মাধ্যমে ট্রলের শিকার হন নুসরাত ফারিয়া। শুধু তাই নয়, সিএমভির ইউটিউবে চ্যানেল মুক্তি পাওয়া পটাকার ভাগ্যে এখন পর্যন্ত জুটেছে প্রায় এক লক্ষ ডিজলাইক! যা বাংলাদেশি কোনো গানের ক্ষেত্রে এর আগে খুব একটা দেখা যায়নি। যেখানে ভিডিওটি পছন্দ করেছেন মাত্র বারো হাজার মানুষ!

তবে এসব নিয়ে মোটেও ভাবিত নন ফারিয়া। তিনি মনে করেন, যেকোনো কাজের আলোচনা সমালোচনা থাকবেই। তার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। তিনি সেই হিসেবে ফিডব্যাকও পাচ্ছেন। ইউটিউবে ট্রেন্ডিংয়ে বাংলাদেশে চলতি সপ্তাহে ২ নাম্বারে ছিলো গানটি। এটাকে খুব ইতিবাচক ভাবে দেখছেন গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে।

‘পটাকা’ গানটির কথা লিখেছেন রাকিব রাহুল এর কথায় গানটির সুর-সংগীত করেছেন ‘লোকাল বাস’, ‘জাদুকর’ খ্যাত প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব।

গানটি দেখতে:

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ফারিয়াপটাকালিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT