চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড দামেই ডেম্বেলেকে চায় লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে কোচের সঙ্গে সম্পর্কের ঝামেলায় উসমান ডেম্বেলে। সব মিলিয়ে বার্সেলোনা সময়টা ভালো যাচ্ছে না তার। এরমধ্যেই খবর, ন্যু ক্যাম্প থেকে ফরাসি ফরোয়ার্ডকে দলে নিতে চায় লিভারপুল। ইংলিশ জায়ান্টদের আগ্রহের খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য সান।

২০১৭ সালের আগস্টে বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলার বানিয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে দলে টানে স্প্যানিশ জায়ান্টরা। মৌসুমের শুরুর দিকে কাতালান জার্সিতে বেশ নজরও কাড়ছিলেন ফ্রান্স তারকা। কিন্তু ধীরে ধীরে সেরা একাদশে সুযোগ হারান ডেম্বেলে। রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হচ্ছিল সময়।

কোচ আর্নেস্টো ভালভার্দের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। ডেম্বেলের আচরণে সমস্যা আছে বলে জানিয়েছেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমও। এরমধ্যেই স্প্যানিশ মিডিয়া খবর দেয়, ডেম্বেলেকে জানুয়ারির গ্রীষ্মকালীন দলবদলে নতুন ক্লাব খুঁজে নিতে বলেছে বার্সা। যদিও এই খবর নাকচ করেছে কাতালানরা। তবে সুযোগটা নিতে চান ইয়ুর্গেন ক্লপ।

সানের খবর অনুযায়ী ২১ বছরের ডেম্বেলের জন্য ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি লিভারপুল কোচ ক্লপ। এই দাম লিভারপুলের জন্য রেকর্ড। কারণ সর্বোচ্চ ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করে মৌসুমের শুরুতে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডিককে অ্যানফিল্ডে আনেন সাবেক বরুসিয়া ডর্টমুন্ড কোচ।

কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইএসপিএন ফুটবল জানাচ্ছে, ডেম্বেলের লাইফস্টাইল নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বার্সেলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসমান ডেম্বেলেবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT