চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়েই এমবাপেকে আনছে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
কাইলিয়ান এমবাপে

কাইলিয়ান এমবাপে

রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনের কারণেই মরিয়া হয়ে এমবাপের পেছনে ছুটছিল ক্লাবটি। সিআর সেভেন আকারে ইঙ্গিতে যেদিন মাদ্রিদে থাকার ইচ্ছাটা জানিয়ে দিলেন, একইদিনে ব্লাঙ্কোস ভক্তদের জন্য আরেকটি সুসংবাদের দেখা মিলল। এমবাপেকে পেতে মোনাকোর সঙ্গে নাকি রেকর্ড চুক্তির খুব কাছে চলে গেছে রিয়াল। স্প্যানিশ পত্রিকা মার্কা এমনটাই বলছে।

ফরাসী তারকা কাইলিয়ান এমবাপেকে পেতে ১৯০ মিলিয়ন দল হাঁকিয়েছিল মোনাকো। রিয়াল দিতে রাজী হয়েছে ১৮০ মিলিয়ন। তবে পুরোটা একসঙ্গে নয়, দুই ধাপে।

আলভারো মোরাতাকে ৮০ মিলিয়ন ইউরো দামে চেলসির কাছে বিক্রি করে ফান্ডে বেশকিছু টাকা জমিয়েছে রিয়াল। ক্লাবটির কর্তারা সেই অর্থগুলোই এমবাপের পেছনে ঢালতে রাজি। প্রথম ধাপে পরিশোধ করা হবে ১৬০ মিলিয়ন ইউরো। বাকি ২০ মিলিয়ন হবে চুক্তি ভিত্তিক। রিয়ালের হয়ে শিরোপা জিততে পারলে তবেই মোনাকোকে বাকি ২০ মিলিয়ন পাওনা পরিশোধ করবে রিয়াল।

যদি এই দামে মোনাকো ছেড়ে রিয়ালে যান এমবাপে, তবে ১৮ বছর বয়সী ফরাসী তারকা পরিণত হবেন ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে। আর ২২২ মিলিয়ন ইউরোতে যদি নেইমারকে পায় পিএসজি, তবে এমবাপেকে খুশী থাকতে হবে দ্বিতীয় দামি খেলোয়াড় হয়েই।

দলে টানতে পারলে এমবাপেকে বাৎসরিক ৭ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেবে রিয়াল। এই উঠতি তারকাকে পেতে ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন লস ব্লাঙ্কোস কোচ জিনেদিন জিদান। এমবাপের জন্য ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার বেশ আগ্রহ থাকায় দ্রুতই কাজটা সেরে নিতে চান জিদান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপে
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT