চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের পাতা রাঙিয়ে সান্ত্বনার জয় তিউনিসিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জয় পেলে ভালো। হারলেও ক্ষতি যা হওয়ার আগেই হয়ে গেছে। পানামা কিংবা তিউনিসিয়ার কাছে রাশিয়া বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগে হিসাবটা ছিল এরকমই। পরে মাঠে লড়াই হল, গোলও হল। তাতে পানামাকে হারিয়ে সান্ত্বনার জয়টা মিলেছে তিউনিসিয়ার। সঙ্গে কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যুক্ত হয়েছে আফ্রিকান দেশটির নাম!

মরডোভিয়া অ্যারেনায় মুখ রক্ষার ম্যাচে পানামাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘জি’ থেকে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে তিউনিসিয়া। দুই হার ও এক জয়ে তিন পয়েন্ট অর্জন তাদের। আর সবগুলো ম্যাচ হারায় পানামার অর্জন শূন্য!

একই গ্রুপে বেলজিয়াম ও ইংল্যান্ড আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। নিতান্ত গুরুত্বহীন হলেও পানামা-তিউনিসিয়া ম্যাচেই বিশ্বকাপের ২৫০০ ও আত্মঘাতী ৫০তম গোল দেখল ফুটবল বিশ্ব।

দুই দলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। নিয়মরক্ষার ম্যাচে পানামা-তিউনিসিয়া নামে অন্তত একটা জয় সঙ্গী করে দেশে ফেরার মিশনে। এমন সহজ-সরল হিসাবের লড়াইয়ে শুরুতে এগিয়ে যায় পানামা। সেটাও আবার আত্মঘাতী গোলে!

বুধবারই ১৯৯৮ বিশ্বকাপের ৬ আত্মঘাতী গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল রাশিয়া বিশ্বকাপ। বৃহস্পতিবার সেই রেকর্ডকে আরও একধাপ এগিয়ে দেন ইয়াসিন মেরিয়াহ। লুইস রদ্রিগেজের শট ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে সংখ্যাটা ৯-এ নিয়ে ঠেকান তিউনিসিয়া ডিফেন্ডার! আর বিশ্বকাপের ইতিহাসে যা ৫০তম।

শেষ ভালো যার সব ভালো তার! তিউনিসিয়া যেন বদ্ধপরিকর শেষ ম্যাচটা হার মেনে বিদায় নিতে নারাজ! বিরতি থেকে ফিরেই গোলটা শোধ দেয় আফ্রিকান দলটি। ওয়াহবি খাজরির চোখ জুড়ানো পাসে গোলে ৫১ মিনিটে সমতা ফেরান ফখরদিন বেন ইউসুফ। বিশ্বকাপের ইতিহাসে ২৫০০ গোলটিও পূর্ণ হয় ইউসুফের এই গোলে।

Reneta

গোল করিয়েই থেমে থাকেননি খাজরি। ৬৬ মিনিটে নিজেও নাম লেখান গোলের খাতায়। তাকে দিয়ে গোল করান ওসামা হাদ্দাদি। সেই গোলেই জয় নিয়ে নিজেদের শেষটা রাঙিয়ে রাখল তিউনিসিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT