চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের নতুন উচ্চতায় সাকিব-মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জুটিতে শতরান পেরিয়ে বিচ্ছিন্ন হয়েছেন সাকিব-মুশফিক। এর মাঝেই করে ফেলেছেন দারুণ এক রেকর্ড। দেশের হয়ে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি জুটির রেকর্ড এখন দুজনের।

সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জুটিতে শতরান তুলেছিলেন সাকিব-মুশফিক। শনিবার কার্ডিফে ছুঁলেন আরেকটি। তৃতীয় উইকেট জুটিতে দুজনে ১০৬ রান তুলেছেন। যেটি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তাদের ষষ্ঠ তিনঅঙ্কের জুটি।

মুশফিক ৪৪ করে ফিরে গেলেও দ্বিতীয় বাংলাদেশটি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ। গত বিশ্বকাপে টানা দুই ম্যাচে দুটি শতক করেছিলেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।

টাইগার জার্সিতে পাঁচটি করে শতরানের প্রযোজনা আছে দুই জুটির। জুটিতে পাঁচবার শতরান ছুঁয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ও সৌম্য সরকারেরও আছে পাঁচটি করে শতরানের যৌথ প্রযোজনা।

বাংলাদেশের হয়ে জুটি বেঁধে সর্বোচ্চ রানের রেকর্ডের কীর্তিও সাকিব ও মুশফিক জুটির দখলে। তাদের রেকর্ড ছোঁয়ার দিনে বিশ্বকাপে পঞ্চমবার শতরানের জুটি দেখল বাংলাদেশ। গত আসরে হয়েছিল তিনটি সেঞ্চুরি জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমুশফিকসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT