চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে বিচারকের পর্যবেক্ষণ নারীর প্রতি সহিংসতা বাড়াবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে বিচারকের একপেশে ও দায়িত্বজ্ঞানহীন পর্যবেক্ষণ নারীর প্রতি সহিংসতা বাড়াবে বলে মনে করেন দেশের ৮০ জন বিশিষ্ট নাগরিক।

গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে উদ্বিগ্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ‘‘আদালত নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধকে স্বাভাবিকীকরণ করেছেন এবং জনমনে এই বিভ্রান্তিকর ধারণা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে, ধর্ষণের জন্য নারী নিজেই দায়ী। বাংলাদেশে নারীর উপর সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস অনেক পুরোনো এবং যৎকিঞ্চিত যে অগ্রগতি হয়েছে এহেন পর্যবেক্ষণ তাকে পেছনে ঠেলে দেবে। এ রায় নারীর প্রতি সহিংসতা বাড়াবে বলে আমরা মনে করি।’’

ধর্ষণের ৭২ ঘণ্টার মধ্যে মামলা করার বাধ্যবাধকতা তৈরি করা বা ডাক্তারি প্রত্যয়নপত্র ছাড়া ধর্ষণ মামলা না নেয়ার জন্য নির্দেশনা দেয়ার কোনো এক্তিয়ারই এই ট্রাইব্যুনালের নেই উল্লেখ করে তারা আরও বলেন, ‘‘ধর্ষণের মতো ফৌজদারী অপরাধের ক্ষেত্রে ৭২ ঘণ্টা নয় বরং ৭২ বছর পরও মামলা করতে পারার অধিকার ভুক্তভোগীদের আছে। অথচ তার এই পরামর্শের কারণে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা আরো বেশি সংকটাপন্ন হয়ে পড়বে যার দায় উল্লিখিত ট্রাইব্যুনালের বিচারকের। এছাড়া মামলা তদন্ত করে আসামীর অপরাধ প্রমাণ করা যেমন রাষ্ট্রপক্ষের কাজ, তেমনি যেকোনো মামলার ন্যায় বিচার নিশ্চিত করা আদালতের কাজ। একটি মামলা দায়ের করে আদালতের সময় নষ্ট করার অভিযোগ তোলা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিযুক্ত ব্যক্তির কাজের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকার উদাহরণ।’’

Banglabid

‘‘উল্লিখিত মামলার ক্ষেত্রে প্রভাবশালী আসামীপক্ষের খালাস পাওয়ার কারণ হিসেবে রাষ্ট্রপক্ষের মামলার জন্য যথাযোগ্য প্রমাণ উপস্থাপন না করতে পারার দায়, বাদীদের হতে পারে না। অথচ সকল দোষ দুই ভুক্তভোগীর উপর চাপানো হয়েছে । উপরন্তু, ভুক্তভোগীদের চরিত্র সম্পর্কে মাননীয় বিচারকের মতামত অত্যন্ত দৃষ্টিকটু এবং যেকোনো নাগরিকের জন্য অসম্মানজনক। এছাড়া দুইজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মামলাকে প্রভাবিত করেছে বলে মাননীয় বিচারকের মন্তব্য জনমনে প্রশ্ন তোলে বাংলাদেশের সমাজ সম্পর্কে তার বাস্তব জ্ঞান সম্বন্ধে, কারণ এ সমাজে ভুক্তভোগী নারীরাই প্রান্তিক এবং নিপীড়নের শিকার। উল্টোটা নয়।’’

দেশের আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার দাবি
এই মামলার বিচার প্রক্রিয়ার বিচারবিভাগীয় তদন্ত হোক কারণ ক্ষমতাশালী ও বিত্তশালী অভিযুক্তরা কীভাবে বারে বারে দুর্বল পুলিশী তদন্তের সাহায্যে অপরাধের দায়ভার ও শাস্তি এড়িয়ে যান তার প্রতিকার অতীব জরুরী।বিচারকদের সঠিক ও সময়োপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে নাগরিকদের অধিকার সুরক্ষায় আরো দক্ষ করে তোলার ব্যবস্থা করা হয়।সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারার বিলুপ্তি।

বিবৃতিতে সাক্ষরদাতা নাগরিকরা
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মেঘনা গুহঠাকুরতা, নারী আন্দোলন কর্মী শিরীন প হক, নারী আন্দোলন অ্যাক্টিভিস্ট ও লেখক অধ্যাপক মালেকা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, মানবাধিকার কর্মী শাহীন আনাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্মের নির্বাহী পরিচালক শামসুল হুদা, আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. নাসরিন খন্দকার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফিরদৌস আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা, কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক হানা শামস আহমেদ, ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসরিয়াল রিসার্চ এসোসিয়েট স্বপন আদনান, মানবাধিকার কর্মী খুশী কবির, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বীণা ডি কস্টা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক নোভা আহমেদ, থাইল্যান্ডের মাহিডন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস অ্যান্ড পিস স্টাডিজের শিক্ষার্থী রোজীনা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম, গবেষক ও অধিকারকর্মী মুক্তাশ্রী চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকমল হোসেন, সঙ্গীতশিল্পী ও লেখক অরূপ রাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ঢাকা শিশু হাসপাতালের পেডিয়্যাট্রক নিউরোসায়েন্সের অধ্যাপক ডা. নায়লা জামান খান, লেখক সাদাফ সাজ, মানবাধিকারকর্মী ড. ফস্টিনা পেরেরা, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারউইন হাসান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট অ্যাডভোকেট সালমা আলী, মানবাধিকার কর্মী নূর খান লিটন, সাংবাদিক সায়দিয়া গুলরুখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, লেখক ও গবেষক পার্সা সাঞ্জানা সাজিদ, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, নারীগ্রন্থ প্রবর্তনার ফরিদা আখতার, সুপ্রীম কোর্টের আইনজীবী তবারক হোসেইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাতেমা সুলতানা শুভ্রা, আলোকচিত্রী সালমা আবেদীন পৃথী, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের আর্ট কিউরেটর ও শিক্ষক তাঞ্জিম ওয়াহাব, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের আলোকচিত্র বিভাগের শিক্ষক খন্দকার তানভীর মুরাদ, নারী অধিকার কর্মী কামরুন নাহার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জায়মা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সাদাফ নূর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সায়েমা খাতুন, লেখক ও প্রকাশক নাহিদা আশরাফী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসউদ ইমরান, লেখক ও অনুবাদক‍ ওমর তারেক চৌধুরী, নৃবিজ্ঞানী ও চলচ্চিত্রকার নাসরিন সিরাজ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ও অ্যাক্টিভিস্ট মেহ্জাবীন রহমান, থিয়েটার ও পারফরমেন্স শিল্পী ঋতু সাত্তার, শিল্পী মুনেম ওয়াসিফ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল সুমন, জে এন ইউ ইন্ডিয়ার পিএইচডি গবেষক নাজনীন শিফা, সাংবাদিক সুস্মিতা পৃথা, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক পারভীন জলী, উন্নয়ন কর্মী ফারাহ কবীর, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক জলি তালুকদার, শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, আলোকচিত্রী সাদিয়া মরিয়ম রুপা, শিল্পী ও সংগঠক অমল আকাশ, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লিবারেল স্টাডিজের অধ্যাপক দীনা সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের পিএইচডি গবেষক আনমনা প্রিয়দর্শিনী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শাশ্বতী মজুমদার, ব্লাস্টের ডেপুটি ডিরেক্টর (মনিটরিং) দিলশানা পারুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মোশাহিদা সুলতানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের শিক্ষক নাসিমুল খবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশদ ফরীদি এবং লেখক রেহনুমা আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে স্বস্তি

পরবর্তী

নাগরিক সেবা নিশ্চিত করে উঁচু ভবন নির্মাণ করতে হবে: তাজুল ইসলাম

পরবর্তী
তাজুল ইসলাম নাগরিক সেবা ও উন্নয়নের উপর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক সেবা নিশ্চিত করে উঁচু ভবন নির্মাণ করতে হবে: তাজুল ইসলাম

তামিম ইকবাল ক্রিকেট খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে তামিমকে নিয়ে শঙ্কা

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT