চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেইনট্রি’র ধর্ষকরা কারাগারে আছে রাজকীয় আরামে

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৭:৩৩ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ধর্ষক সাফাত, নাঈম ও সাদমান কেরানীগঞ্জের কারাগারে বিভিন্ন নেশায় মত্ত থাকছে। রাত গভীর হওয়ার সঙ্গে তাদের ইয়াবা সেবনও বেড়ে যায় বলে জানিয়েছে কারাগারের একটি বিশ্বস্ত সূত্র। তাদের নেশার বিষয়টি জানতে পেরে কারা কর্তৃপক্ষ নজরদারি বাড়িয়েছে।

ধর্ষণ মামলার এক নম্বর আসামি সাফাত আহমেদ শুরতে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকলেও পরে তাকে তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। আর তার প্রিয় বন্ধু সাদমান সাকিফ ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ। অপরদিকে সাফাতের সঙ্গে বর্তমানে সম্পর্কের অবনতি হওয়ায় নাঈম আশরাফ ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ তে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ার পর এখানে তাদের তিনজনকেই নিয়ে আসা হয়।কারাগারের একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, বর্তমানে তিন বন্ধু কারাগারের একই সেলে রয়েছে। তারা সাধারণ কয়েদি ও হাজতীদের সঙ্গে মিলে মিশেই আছেন। তবে রাত বাড়লেই তারা সেলের ভেতরই ইয়াবা’র নেশা করছেন।

সূত্রটি আরো জানিয়েছে তিন বন্ধু এক সঙ্গে কোরবানির ঈদ করেছেন। একই সেলে থাকার কারণে সবাই নিজেদের মধ্যে সবকিছু ভাগাভাগি করছেন, আনন্দ ফূর্তিতে রয়েছেন।

নাম প্রকাশ না করার স্বার্থে কেন্দ্রীয় কারাগারের এক ডেপুটি জেলার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বনানীর ধর্ষকদের ব্যাপারে কর্তৃপক্ষ কড়া নজরদারির ব্যবস্থা করেছে।

সেলের ভেতর ধর্ষকদের মাদক সেবন সম্পর্কে জানতে চেয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।

Reneta

গত ২৮ মার্চ বনানীতে রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে তারা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ, র‌্যাগমান গ্রুপের মালিকের ছেলে সাদমান সাকিফ, সিরাজগঞ্জের আমজাদ হোসেনের ছেলে নাঈম আশরাফ তার প্রকৃত নাম মো. আব্দুল হালিম,সাফাতের গাড়িচালক বিল্লাল ও গানম্যান রহমতকে আসামি করা হয়।

মামলার পর পৃথক অভিযানে সকল আসামিকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় রহমত ছাড়া চার আসামিই ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বনানী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বর্তমান সরকার কৃষিবান্ধব: প্রাণিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT