হোটেল রূপসী বাংলা সংস্কার কাজ চলাকালীন সময়ে ভবনের একাংশ ধসে এক নির্মাণ শ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
নির্মাণ শ্রমিকরা জানায় রাত আনুমনিক সাড়ে বারটার দিকে ভবনের সামনের অংশে ঢালাইয়ের কাজ করছিল তারা। হঠাৎ করে বিকট শব্দে ঢালাইয়ের অংশিক ধসে পড়ে। এ ঘটনায় আলতাব নামে একজনের মৃত্যু হয় এবং আহত অন্য পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নির্মাণে কিছু ত্রুটি থাকতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। এ সময় কন্সট্রাকশন প্রতিষ্ঠান চারুতা এবং হোটেল কর্তৃপক্ষের কেউ সেখানে ছিল না।







