চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপচর্চায় দই

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:১৮ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

রান্নায় তো দই নিত্যদিনের সঙ্গী। রূপচর্চাতেও দই হতে পারে প্রতিদিনের বন্ধু। কারণ ত্বকের সৌন্দর্য বাড়ানোর নানান উপাদান উপস্থিত আছে দইতে। দইয়ে উপস্থিত ল্যাকটিক এসিড এবং জিঙ্ক দাগ দূর করে এবং বলিরেখা কমাতে সহায়তা করে। মসৃণ, উজ্জ্বল এবং দাগ মুক্ত ত্বকের জন্য দইয়ের কিছু ফেস প্যাক সম্পর্কে জেনে নিন।

দই-মধু
দই এবং মধুর সংমিশ্রণে তৈরি ফেস প্যাক ত্বককে মসৃণ করে এবং ময়েশ্চারাইজ করে। এক কাপ ঘন দইয়ের সাথে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখ, গলা, হাতে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই-স্ট্রবেরি
স্ট্রবেরিতে আছে স্যালিসাইলিক এসিড যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এছাড়াও দই এবং স্ট্রবেরির মিশ্রণে তৈরি ফেসপ্যাক ব্রণ উপশমেও সহায়তা করে। আধা কাপ দইয়ের সাথে দুটি তাজা স্ট্রবেরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্রাশের সাহায্যে মুখে এবং গলায় লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Banglabid

দই-বেসন
দই এবং বেসনের ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ৩ চা চামচ বেসনের সাথে আধা কাপ দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভিজিয়ে পুরো মুখ ঘষে ধুয়ে ফেলুন।

দইয়ের ল্যাকটিক এসিড এবং জিঙ্ক দাগ দূর করে এবং বলিরেখা কমাতে সহায়তা করে

দই-হলুদ
হলুদের আছে জীবাণু প্রতিরোধী ক্ষমতা। দই এবং হলুদের মিশ্রণে তৈরি ফেসপ্যাক ত্বকের লালচে ভাব, ব্রণ, ছোপ ছোপ দাগ কমাতে সহায়তা করে। ১ চা চামচ হলুদ বাটা কিংবা হলুদ গুড়ার সাথে আধা কাপ দই মিশিয়ে মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে নিন। ২০-২৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

দই-অলিভ অয়েল
বলিরেখা কমিয়ে ত্বককে মসৃণ রাখতে দই এবং অলিভ অয়েলের মিশ্রণে তৈরি ফেসপ্যাকের জুড়ি নেই। তবে এই ফেস প্যাক শুষ্ক ত্বকের জন্য প্রযোজ্য। ১ চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের সাথে আধা কাপ দই মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। বিশেষ করে বলিরেখার উপর বাড়তি প্রলেপ দিন। ২৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Reneta

ফেসপ্যাকের জন্য দই ব্যবহারের সময় কোনো ফ্লেভার দেয়া কিংবা রঙ দেয়া দই ব্যবহার করবেন না। টক দই ব্যবহার করুন ফেস প্যাকে। যেই ফেসপ্যাকটি নির্বাচন করবেন সেটি সপ্তাহে তিন থেকে চার বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইন্ডিয়ান আইডল’ এল ভি রেভন্থ

পরবর্তী

সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ মহাসম্মেলন

পরবর্তী

সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ মহাসম্মেলন

এমন ‘তিক্ত’ অভিজ্ঞতা গার্দিওলাকে প্রথম দিল চেলসি

সর্বশেষ

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT