চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A
গুলিবিদ্ধ লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় তিন যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাদের শরীরে আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। শুক্রবার সকালে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, একজনের গায়ে ধুসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রূপগঞ্জের উপশহর পূর্বাঞ্চলে এলাকাবাসী গুলিবিদ্ধ লাশ তিনটি পড়ে থাকতে দেখে। লাশগুলোর পাশে রক্ত ছড়িয়ে ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল পরীক্ষা করা হয়েছে। সবার শরীরে গুলির চিহ্ন আছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে রাতের যেকোনো সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি জানিয়েছেন, কারা, কীভাবে এবং কী কারণে তাদের হত্যা করেছে সেব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিবিদ্ধ লাশলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT