চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ কূটনীতিক বহিষ্কার: যুক্তরাজ্যের পাশে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বের দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার সম্পর্ক। ওই ঘটনার জের ধরে যুক্তরাজ্যের সঙ্গে সংহতি প্রকাশ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, তাদের দেশে কোন রুশ গুপ্তচর পেলে তারাও বহিষ্কার করতেন। তবে তাদের দেশে কোন রুশ গুপ্তচরের অবস্থান নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে দি গার্ডিয়ান পত্রিকা এ তথ্য প্রকাশ করেন।

মার্চের ৪ তারিখ, সলসবাড়িতে রাশিয়ার বিরুদ্ধে একজন ব্রিটিশ নাগরিক এবং তার মেয়েকে হত্যার জন্য মিলিটারি-গ্রেড নার্ভ অ্যাজেন্ট ব্যবহার অভিযোগ এনে পশ্চিমা বিশ্ব থেকে ১০০ জনের বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, নিউজিল্যান্ড সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট আক্রমণের তীব্র নিন্দা জানায়।

‘নিউজিল্যান্ডে অবস্থানরত রাশিয়ান অ্যাম্বাসিডরকে জরুরি মিটিং-এ ডেকে পাঠানো হয়।  সলসবাড়ির ঘটনায় নিউজিল্যান্ডের উদ্বেগের কথা মস্কোকে জানাতে বলা হয়। ’

‘সলসবাড়ির ওই অাক্রমণের বিরুদ্ধে বিশ্ববাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে প্রয়োজনে আরো পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছে। ’

Reneta

‘যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমর্থনের অংশ হিসাবে আমরা সম্ভাব্য ভবিষ্যতের কর্মের পর্যালোচনা করব এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখব “

এর আগে ওয়াশিংটন ও নিউইয়র্ক থেকে ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সিয়াটলে রাশিয়ান কনস্যুলেট বন্ধ করারও ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপিয়ানের কয়েকটি দেশও রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। যাদের মধ্যে রয়েছে; জার্মানি, ফ্রান্স ও ইউক্রেন।

তিন সপ্তাহ আগে ব্রিটেনে একজন সাবেক ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট আক্রমণের প্রতিক্রিয়াতেই এমন পদক্ষেপ।

ঘটনার পর যুক্তরাজ্য ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা ঘোষণা করে। জবাবে রাশিয়াও দেশটিতে যুক্তরাজ্যের একই সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করে।

যুক্তরাষ্ট্র ও ইইউ এর দেশগুলোর এমন পদক্ষেপের পর রাশিয়ার পক্ষ থেকেও ঘোষণা এসেছে এর ‘আনুপাতিক’ জবাব দেওয়ার।

তবে সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের উপর হামলার কথা অস্বীকার করে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যুক্তরাজ্যের সাথে ‘সংহতির বিকৃত ব্যাখ্যার জন্য’ ইইউ এর নিন্দা জানিয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইইউ এর ১৪ টি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।  সলসবেরিতে নার্ভ অ্যাজেন্ট প্রয়োগ বিষয়ে গত সপ্তাহের বৈঠকের সরাসরি পদক্ষেপ হিসেবে একে অভিহিত করেন তিনি।

যুক্তরাজ্যের সাথে সংহতি জানিয়ে সোমবার বেশ কয়েকটি দেশ রুশ কূটনীতিক বহিষ্কারের কথা ঘোষণা করে।  দেশগুলো হলো-

যুক্তরাষ্ট্র- ৬০ জন কূটনীতিক, ইউক্রেন- ১৩ জন কূটনীতিক, পোল্যান্ড- ৪ জন কূটনীতিক, ফ্রান্স- ৪ জন কূটনীতিক, জার্মানি- ৪ কূটনীতিক, কানাডা- ৪ কূটনীতিক, চেক রিপাবলিক- ৩ কূটনীতিক, লিথুয়ানিয়া- ৩ কূটনীতিক, নেদারল্যান্ডস- ২ কূটনীতিক, ইতালি – ২ কূটনীতিক,  ডেনমার্ক- ২ কূটনীতিক, এস্তোনিয়া- ১ কূটনীতিক, লাটভিয়া- ১ কূটনীতিক, ক্রোয়েশিয়া- ১ কূটনীতিক,  ফিনল্যান্ড- ১ কূটনীতিক এবং রোমানিয়া- ১ জন কূটনীতিক।

ওয়াশিংটনের রাশিয়ান দূতাবাস থেকে ৪৮ জন কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। বহিষ্কৃত অন্যান্যরা হলেন নিউইয়র্কে জাতিসংঘের কূটনীতিক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT