চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ১১, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র সদস্য রুমিন ফারহানা চলতি সংসদকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন৷ তিনি বলেছেন: এই সংসদের মেয়াদ যদি আর একদিনও না বাড়ে তাতে তিনি খুশি হবেন৷

বাজেট অধিবেশনে দেয়া তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে হট্টগোল শুরু হলে শেষ পর্যন্ত স্পিকারের হস্তক্ষেপে তা শান্ত হয়৷

মঙ্গলবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই ফ্লোর নিয়ে বক্তব্য দেন বিএনপির এই নেত্রী।

দুই মিনিট সময় পাওয়ার পরই তিনি সংসদে দাঁড়িয়ে বলেন: পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। গণতন্ত্রের জন্য তিনি আজীবন লড়াই করেছেন, জীবনে কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি। একজন আইনজীবী হিসেবে আমি মনে করি তার বয়স, জেন্ডার ও অবস্থান বিবেচনায় তিনি জামিন পাওয়ার যোগ্য।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে আসতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন রুমিন।

সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর থাকা বিরোধী দলের এই সদস্যের বক্তব্যের মধ্যেই স্পিকার তাকে বারবার সময় শেষ হয়েছে বলে সতর্ক করেন। এক পর্যায়ে মাইক বন্ধ করে দেন তিনি।

Reneta

এসময় বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়েও কথা বলেন রুমিন ফারহানা।

স্পিকার মাইক বন্ধ করে দেয়ার পরও অনেকক্ষণ বক্তব্য দিয়ে যান রুমিন। এসময় সংসদে হট্টগোল শুরু হয়। পরে স্পিকারের হস্তক্ষেপে সবাই শান্ত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদরুমিন ফারহানাসংসদ অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT