চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমানা-সালমাদের কোচ হচ্ছেন ভারতীয় আনজু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সহকারী কোচ ভারত থেকে। ফিজিও তাই। এবার বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রধান কোচও পাচ্ছে একই দেশ থেকে। টাইগ্রেসদের বর্তমান কোচ ডেভিড ক্যাপেলের স্থলাভিষিক্ত হবেন ভারতের সাবেক উইকেটরক্ষক আনজু জেইন।

পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে বর্তমানে সাউথ আফ্রিকা সফরে আছে লাল-সবুজদের নারী ক্রিকেট দল। সফর শেষেই কোচের পদ থেকে সরে দাঁড়াবেন দায়িত্বে থাকা ইংলিশ সাবেক অলরাউন্ডার ক্যাপেল।

ছয় মাসের প্রাথমিক চুক্তিতে বাংলাদেশ দলের কোচ হবেন আনজু। ক্রিকইনফো জানাচ্ছে, সাউথ আফ্রিকা থেকে ফিরলেই রুমানাদের দলের দায়িত্ব বুঝে নেবেন তিনি। তার প্রধান দায়িত্ব হবে নভেম্বরে শুরু হতে যাওয়া নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের খেলা নিশ্চিত করা। মোট আট দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে হবে মেয়েদের ছোট ফরম্যাটের বিশ্বকাপ।

বাংলাদেশ দলে আনজু সহকারী হিসেবে পাচ্ছেন এক সময়কার জাতীয় দল সতীর্থ দেবিকা পালশিকারকে। আর ফিজিও হিসেবে আছেন একই দেশের অনুজা দালভি।

বাংলাদেশের কোচ হতে পেরে দারুণ আনন্দিত আনজু। মমতা মাবেনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বাংলাদেশের নারী দলের কোচের দায়িত্ব পেয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

‘একটি দেশের জাতীয় দলের কোচ হতে পারা দারুণ আনন্দের। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলটিকে ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ওঠানো। দলে প্রতিভা আছে প্রচুর। তবে তাদের খেলার সুযোগও করে দিতে হবে। কোচ হিসেবে আমাদের প্রাথমিক দায়িত্ব হবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলোয়াড়দের স্কিলের মান বাড়ানো।’

Reneta

ভারত হয়ে ৮টি টেস্ট এবং ৬৫টি ওয়ানডে খেলেছেন আনজু। সাদা পোশাকের খেলায় একটি সেঞ্চুরিসহ করেছেন ৪৪১ রান। রঙ্গীন পোশাকে কোনো সেঞ্চুরি না পেলেও ১২ ফিফটিতে করেছেন ১৭২৯ রান। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচিং পর্যায় ‘বি’ সম্পন্ন করা কোচ তিনি। ২০১২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের নারী দলের কোচ ছিলেন আনজু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT