ছোট পর্দায় ও বড় পর্দায় সমান তালে দাঁপিয়ে বেড়া অভিনেত্রী রুমানা বিয়ের পিঁড়িতে বসচ্ছেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করতে রুমানা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গায়ে হলুদের পর্বটা এরই মধ্যে শেষ করেছেন আলোচিত অভিনেত্রী রুমানা ও মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমান।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে ৮ আগস্ট দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবেন। নিউইয়র্কের ওয়ার্ল্ড মেরিনা হলে হলুদ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ছোট পর্দায় তারকারা।
জনপ্রিয় তারকা দম্পতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী টনি ডায়েস ও প্রিয়া ডায়েসও এসেছিলেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে এক ফ্রেমে বন্দী হন তারা।
অভিনেত্রী রুমানা প্রথম ঘর বাঁধেন উপস্থাপক ও নিমার্তা আনজাম মাসুদের সঙ্গে। সে বিয়ে ভেঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন ব্যবসায়ী সাজ্জাদতকে। ওই বিয়েটি না টিকলেও দীর্ঘদিন প্রেম করার পর এলিনের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন রুমানা। এলিনেরও এটি দ্বিতীয় বিয়ে।






