চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলের কাছে ‘অনেক কিছু’র আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ছিলেন। কিন্তু পেস সহায়ক উইকেটে একাদশে জায়গা মেলেনি। পরে বাদ পড়লেন ভারত সফরে। এক টেস্ট পরই আবার ফিরলেন রুবেল হোসেন। শ্রীলঙ্কা সফরের ১৬ সদস্যের টেস্ট দলে আছেন এই পেসার। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে তো রুবেল পরীক্ষিতই। লঙ্কার পিচ স্পিন সহায়ক হলেও দলকে তিনি টেস্টেও অনেককিছু দিতে পারেন বলে মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বাদ পড়া ও দলে ফেরার মাঝের সময়ে রুবেল খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুটি ম্যাচে। সেটাই আশীর্বাদ হয়ে এসেছে। বিসিএলের ছন্দময় বোলিংই আবারো টেস্ট দলের দরজা খুলে দিয়েছে তার জন্য। মঙ্গলবার দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে রুবেলকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা ঝরল প্রধান নির্বাচকের কণ্ঠে, ‘বিসিএলে পরপর দুইটা ম্যাচ খেলেছে এবং যথেষ্ট ভালো বল করেছে। এই রাউন্ডে এবং আগের রাউন্ডে অসাধারণ বল করেছে। ওর সক্ষমতা আছে টেস্টে বাংলাদেশকে কিছু দেওয়ার।’

বিসিএলে দুই ম্যাচে ১০ উইকেট নেন রুবেল। দুই ম্যাচেই লম্বা স্পেলে বল করেছেন এই ডানহাতি পেসার।

রুবেলকে ফেরাতে বাদ দিতে হয়েছে ভারত সফরের দলে থাকা শফিউল ইসলামকে। সেটার ব্যাখ্যায় নান্নু জানালেন, ‘শফিউলের ফিটনেস নিয়ে সন্দিহান থাকায় তাকে বিবেচনা করা হয়নি। সে হায়রাবাদে প্র্যাকটিস ম্যাচ খেলার পর পাকস্থলীতে একটা সমস্যা হয়। ওর ফিটনেস নিয়ে আমরা তাই সন্দিহান ছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রুবেল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT