চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলের ওপেনিংয়ে বল না পাওয়ার আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রুবেল হ্যাটট্রিক করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

পুরনো বলে দুর্দান্ত তিনি। রিভার্স সুইংয়ের সঙ্গে ইয়র্কারে আছে পারঙ্গমতা। অধিনায়ক তাকে পুরনো বলই হাতে দেন বেশি। কিন্তু পেসারদের নতুন বলে বল করার যে মজাটা, সেটা কি মিস করেন না রুবেল? নতুন বলে বোলিং করার ইচ্ছাটা দানা বাঁধে না মনের কোণে? টাইগার পেসার রাখঢাক করলেন না। যে ভূমিকায় খেলছেন সেটি নিয়ে অসন্তুষ্টি না থাকলেও জানালেন, ওপেনিংয়ে বল না পাওয়ায় খানিকটা আক্ষেপও হয় তার।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বল করেছেন। দুই উইকেট নিয়েছেন, হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে। পরের ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। বুধবার দলীয় অনুশীলনের পর দলের পরিকল্পনা, নিজের প্রাপ্তি-অপ্রাপ্তি-ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন রুবেল হোসেন। সেখানেই উঠে আসে নতুন বল প্রসঙ্গটি।

‘নতুন বলে অবশ্যই বোলিং করতে ইচ্ছা করে। নতুন বলে বোলিংয়ের জন্য অনেক কাজ করছি। দলে যখন নতুন বলে বোলাররা মার খেয়েছে, আমি কিন্তু তখনই বোলিং করতে চলে এসেছি। ভালও করছি। সব সময়ের জন্য প্রস্তুত আছি। অধিনায়ক যখন যেখানে দরকার মনে করবে, প্রস্তুত আছি বোলিং করার জন্য।’

দলে মাশরাফী আছেন। মোস্তাফিজ-তাসকিনরা নতুন বলে গতির ঝড় তোলেন। রুবেলের বলেও গতির অভাব নেই। তবে পুরনো বলে তার কার্যকারিতা দলকে বেশ সাহায্য করে। কিন্তু মাঝে মাঝে যখন নতুন বল হাতে পান, দেখিয়ে দেবো রকমের কোন জিদ কি কাজ করে রুবেলের মাঝে? টাইগার পেসারের কথায় উঠে এল জেদের বিষয়টির চেয়ে খানিকটা আক্ষেপই বরং বড় হয়ে ধরা দেয় মনে।

‘সাধারণত মাশরাফি ভাই নতুন বলে বোলিং করে। উইকেট বুঝে বল করে। উইকেট স্পিন সহায়ক থাকলে, ব্যাটসম্যান যদি বাঁহাতি বা ডানহাতি হয়, স্পিনার নিয়ে আসে। আমি অবশ্যই চাই নতুন বলে বোলিং করতে। আমরা তো অনুশীলনও করি নতুন বলেই। আক্ষেপ একটু আছেই। একটু আসে।’

পরের ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কার পেস ইউনিটের সঙ্গে নিজেদের পেস ইউনিটের তুলনাও করতে হল রুবেলকে। এগিয়ে রাখলেন নিজেদের আক্রমণভাগকেই, ‘ওদের দলে ভাল পেস বোলার আছে। আমাদের দলেও আছে। মাশরাফী ভাই খুব টাচে আছে। সে সবসময় ভাল বোলিং করে। মোস্তাফিজও ভাল জায়গায় আসতেছে। এটা খুব ভাল অপশন। আমাদের দলেই ভাল পেস বোলার আছে। আমার কাছে মনে হয় আমারাই সেরা। বাংলাদেশকেই এগিয়ে রাখব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজরুবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT