চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবি ভিলায় নিহত জঙ্গি জাহিদের আসল পরিচয় পেয়েছে র‌্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A
রুবি ভিলা-জঙ্গি

রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় এলিট ফোর্স র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে নিহত তিন জঙ্গির একজনের পরিচয় উদঘাটিত হয়েছে। জাহিদ নামের ওই জঙ্গির আসল নাম মেজবা উদ্দিন।

রোববার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে জঙ্গি অভিযানের পর শুক্রবার সকালে রুবি ভিলার ভেতরে ঢোকে র‌্যাব। ওই সময় ভবনের পঞ্চম তলায় জাহিদ নামে দু’টি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

Banglabid

পরিচয়পত্র দু’টিতে ভিন্ন ভিন্ন তথ্য-উপাত্ত থাকায় তাৎক্ষণিকভাবে জাহিদের সঠিক পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে জানা যায় পরিচয়পত্র দু’টোই ভুয়া।

এরপর জঙ্গি জাহিদের প্রকৃত পরিচয় জানার জন্য অনুসন্ধান শুরু করে র‌্যাব। ওই ভুয়া পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট (আঙ্গুলের ছাপ) অনুসন্ধান করে জানা যায়, জাহিদের ফিঙ্গারপ্রিন্ট আরেকটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে গেছে।

মিল পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, জাহিদের আসল নাম মেজবা উদ্দিন। তার বাড়ি কুমিল্লায় বলে অনুসন্ধানে জানা গেছে।

Reneta

তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা রুবি ভিলায় ৩ জঙ্গির মরদেহ পাওয়া গেছে বলে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, সম্ভবত তারা আত্মঘাতী হয়েছে। ভেতরে একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। নিহতরা সবাই ২০ থেকে ৩০ বছরের যুবক। আরও একটি গ্রেনেড ওই সময় ভেতরে ছিল। তাদের রুমে পিস্তলসহ আরও কিছু আর্মস ছিল।

রুবি ভিলা-জঙ্গি
এই গ্যাসের চুলায় গ্রেনেড রেখে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল জঙ্গিরা

ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে এ মাসের চার তারিখে বাসা ভাড়া নিয়েছিল জঙ্গিরা। শুক্রবার দুপুরে ব্রিফিংকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, জাহিদ নামের এক জঙ্গি রুবি ভিলা’র পঞ্চম তলা ভাড়া নিয়েছিল।

ফ্ল্যাটের অন্যরা জানায়, জাহিদ সকালে বাসা থেকে বের হয়ে রাতে ফিরত। ওই রুমের অন্য দু’জনকে তারা বাসা থেকে বের হতে দেখেননি।

মুফতি মাহমুদ বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর জাহিদ নামের এক জঙ্গি বাড়িটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় জানিয়েছিল, সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। দুই ভাইসহ সে একটি কক্ষে থাকার কথা বলে বাসায় ওঠে। ৪ জানুয়ারি জাহিদ একা বাসায় উঠেছিল। ৮ তারিখ বাকি দু’জন আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিনাখালপাড়া জঙ্গি আস্তানারুবি ভিলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বরের মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে সরকারি উদ্যোগ

পরবর্তী

এক যুদ্ধাপরাধীর দখলে আনন্দমোহন বসুর বাড়ি

পরবর্তী

এক যুদ্ধাপরাধীর দখলে আনন্দমোহন বসুর বাড়ি

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT